কক্সবাজার ০৩:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

পেকুয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ল বসতঘর, ৪ গরুর মৃত্যু; দগ্ধ যুবক

নিজস্ব সংবাদদাতা :
  • আপডেট সময় ০৬:৩১:৫৯ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬
  • / ৯৩ বার পড়া হয়েছে

Oplus_131072

কক্সবাজারের পেকুয়া উপজেলার বারবাকিয়া ইউনিয়নের ফাঁশিয়াখালী পশ্চিম কুতুবপাড়া এলাকায় বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে মালয়েশিয়াপ্রবাসী আবু জাফরের বসতঘরসহ ঘরের মালামাল সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। আগুনে চারটি গরু পুড়ে মারা গেছে। এ ঘটনায় আগুন নেভাতে গিয়ে আবু জাফরের ১৮ বছর বয়সী ছেলে আবু বকর দগ্ধ হয়েছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, বৈদ্যুতিক তারের গোলযোগ থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন পুরো বসতঘরে ছড়িয়ে পড়ে। আগুনের তীব্রতা এত বেশি ছিল যে, ঘরের বারান্দা ও গোয়ালঘরে থাকা চারটি গরু বের করে আনা সম্ভব হয়নি। পরে সেগুলো পুড়ে মারা যায়।

অগ্নিকাণ্ডে নগদ টাকা, আসবাবপত্র, প্রয়োজনীয় কাগজপত্র ও গৃহস্থালির বিভিন্ন সামগ্রীসহ প্রায় ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।

আগুন নেভানোর চেষ্টা করার সময় আবু জাফরের ছেলে আবু বকর দগ্ধ হন। পরে তাকে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে।

প্রবাসে থাকা আবু জাফরের কষ্টার্জিত অর্থে গড়ে তোলা সংসার ও পরিবারের দীর্ঘদিনের স্বপ্ন-সম্বল এক ভয়াবহ অগ্নিকাণ্ডে মুহূর্তেই পুড়ে ছাই হয়ে গেছে। সর্বস্ব হারিয়ে পরিবারটি বর্তমানে খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছে।

এ ঘটনায় পরিবারটি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও বিত্তবানদের সহায়তা কামনা করেছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

পেকুয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ল বসতঘর, ৪ গরুর মৃত্যু; দগ্ধ যুবক

আপডেট সময় ০৬:৩১:৫৯ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬