কক্সবাজার ০৫:০৩ পূর্বাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

কক্সবাজারে শিবিরের উদ্যোগে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের ‘A+ সংবর্ধনা ২০২৬’ ২৯ আগস্ট

এম এ বাপ্পি
  • আপডেট সময় ০৮:০৮:০৪ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬
  • / ৩১২ বার পড়া হয়েছে

Oplus_131072

এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সম্মাননা জানাতে কক্সবাজারে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘A+ সংবর্ধনা ২০২৬’। বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কক্সবাজার জেলা শাখার উদ্যোগে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

আগামী ২৯ আগস্ট ২০২৬, শনিবার সকাল ৯টায় কক্সবাজার পাবলিক হলে এ সংবর্ধনা অনুষ্ঠিত হবে।

এবারের আয়োজনের প্রতিপাদ্য— “মেধা, সততা, দেশপ্রেমে গড়ি ইনসাফের বাংলাদেশ।” অনুষ্ঠানে এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ অর্জনকারী কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হবে।

কক্সবাজার জেলা শিবিরের সভাপতি মীর মোঃ আবু তালহা জানান, অংশগ্রহণের জন্য শিক্ষার্থীদের অনলাইনে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে। QR কোড স্ক্যান করে অথবা নির্ধারিত অনলাইন লিংকের মাধ্যমে রেজিস্ট্রেশন করা যাবে।

রেজিস্ট্রেশনের শেষ সময় ২৫ আগস্ট ২০২৬ রাত ১১টা ৩০ মিনিট। রেজিস্ট্রেশন করা যাবে: “ssc.shibir.info রেজিস্ট্রেশন ফর্ম” (https://reference-url-citation.invalid/0)

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কক্সবাজার জেলা শাখার পক্ষ থেকে জিপিএ-৫ প্রাপ্ত সকল কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা অনুষ্ঠানে অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

কক্সবাজারে শিবিরের উদ্যোগে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের ‘A+ সংবর্ধনা ২০২৬’ ২৯ আগস্ট

আপডেট সময় ০৮:০৮:০৪ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬