কক্সবাজার ০৩:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর

নিজস্ব সংবাদদাতা :
  • আপডেট সময় ০৫:১৮:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬
  • / ৮০ বার পড়া হয়েছে

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) জ্যেষ্ঠ নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার (২০ আগস্ট) জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত রাষ্ট্রপতি নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে পরাজিত করে তিনি বিজয়ী হন।

নির্বাচন পরিচালনা বোর্ড সূত্রে জানা যায়, জাতীয় সংসদে সংসদ সদস্যদের প্রদত্ত ভোটের মধ্যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২৫৫ ভোট পেয়ে নিরঙ্কুশ জয় লাভ করেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী, লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান ও ১১ দলীয় জোটের মনোনীত প্রার্থী কর্নেল (অব.) অলি আহমদ পেয়েছেন ৮৮ ভোট। গত ৩৫ বছরের মধ্যে এটিই বাংলাদেশে সংসদ সদস্যদের প্রত্যক্ষ ভোটে অনুষ্ঠিত প্রথম প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ রাষ্ট্রপতি নির্বাচন।

ভোটগ্রহণ শেষে প্রধান নির্বাচন কমিশনার ও রিটার্নিং কর্মকর্তা এ এম এম নাসির উদ্দীন আনুষ্ঠানিকভাবে নির্বাচনের এই ফলাফল ঘোষণা করেন। আগামী ২১ আগস্ট সন্ধ্যায় বঙ্গভবনের দরবার হলে আনুষ্ঠানিকভাবে নতুন রাষ্ট্রপতি হিসেবে শপথ গ্রহণ করবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

দীর্ঘ চার দশকের রাজনৈতিক জীবনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর শিক্ষকতা থেকে শুরু করে জাতীয় রাজনীতির শীর্ষপদে দায়িত্ব পালন করেছেন। নতুন রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ প্রসঙ্গে তিনি জানান, দেশের সংবিধান রক্ষা, গণতান্ত্রিক ধারা বজায় রাখা এবং সর্বস্তরের মানুষের জন্য কাজ করে যাওয়াই হবে তাঁর মূল অগ্রাধিকার।

এদিকে, নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ তাঁকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর

আপডেট সময় ০৫:১৮:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬