কক্সবাজার ০৪:৫২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
কক্সবাজার জেলা শ্রমিক ফেডারেশনের দিন ব্যাপী শিক্ষা শিবিরে মুজিবুর রহমান ভূইয়াঁ

ইসলামী শ্রমনীতি বাস্তবায়নে সেক্টরভিত্তিক কাজের ওপর গুরুত্বারোপ

এম এ বাপ্পি
  • আপডেট সময় ১১:০১:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬
  • / ১৯৮ বার পড়া হয়েছে

Oplus_131072

ইসলামী শ্রমনীতি বাস্তবায়নের লক্ষ্যে সেক্টরভিত্তিক কাজের ওপর গুরুত্বারোপ করে সংগঠনকে মজবুত ও ট্রেড ইউনিয়নকে শক্তিশালী করার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি ও অঞ্চল পরিচালক মুজিবুর রহমান ভূইয়াঁ।

শুক্রবার (২১ আগস্ট) কক্সবাজার জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে আয়োজিত অগ্রসর কর্মীদের দিনব্যাপী শিক্ষা শিবিরে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, “সেক্টরভিত্তিক কাজের গুরুত্ব প্রদানের মাধ্যমে সংগঠনকে মজবুত ও ট্রেড ইউনিয়নকে শক্তিশালী করতে হবে।” শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠা ও কল্যাণ নিশ্চিত করতে সাংগঠনিক দক্ষতা বৃদ্ধির পাশাপাশি ইসলামী শ্রমনীতির আলোকে কার্যক্রম পরিচালনার ওপরও গুরুত্বারোপ করেন তিনি।

কক্সবাজার জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি শামসুল আলম বাহাদুরের সভাপতিত্বে এবং সেক্রেটারি মুহাম্মদ মুহসিনের সঞ্চালনায় শিক্ষা শিবিরে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ নুর আহমদ আনোয়ারী, সেক্রেটারি জাহিদুল ইসলাম এবং জেলা ওলামা ও মজলিসে মুফাস্সিরিনের সভাপতি মাওলানা শফিউল হক জিহাদী।

এতে আরও উপস্থিত ছিলেন জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ-সভাপতি সাইদুল আলম ও আমিনুল ইসলাম হাসান, সহ-সাধারণ সম্পাদক মুহাম্মদ শাহজাহান, সাংগঠনিক সম্পাদক এম ইউ বাহাদুর, অর্থ সম্পাদক জসিম উদ্দিন, রামু উপজেলা সভাপতি মুক্তার আহমেদ, কক্সবাজার সদর উপজেলা সভাপতি মুহাম্মদ শাহজাহান, জেলা ট্রেড ইউনিয়ন সম্পাদক সরওয়ারুল ইসলাম, শহর শাখার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হাবিবুর রহমান তৌহিদ, ঝিলংজা ইউনিয়ন সভাপতি রাশেদুল হক সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

দিনব্যাপী এ শিক্ষা শিবিরে কক্সবাজার জেলার বিভিন্ন উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের অগ্রসর কর্মীরা অংশ নেন। অনুষ্ঠানে সংগঠনকে আরও গতিশীল করা, শ্রমিকদের অধিকার ও কল্যাণ নিশ্চিত করা এবং ট্রেড ইউনিয়ন কার্যক্রমকে শক্তিশালী করার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

কক্সবাজার জেলা শ্রমিক ফেডারেশনের দিন ব্যাপী শিক্ষা শিবিরে মুজিবুর রহমান ভূইয়াঁ

ইসলামী শ্রমনীতি বাস্তবায়নে সেক্টরভিত্তিক কাজের ওপর গুরুত্বারোপ

আপডেট সময় ১১:০১:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬