কক্সবাজার ০১:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

কালিমার স্নিগ্ধ ছায়ায় নওজোয়ান ইসমাইলের নবযাত্রা

নিজস্ব সংবাদদাতা :
  • আপডেট সময় ১২:০২:৩৮ পূর্বাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬
  • / ১৩৭ বার পড়া হয়েছে

পবিত্র কালিমার সুশীতল ছায়ায় নতুন এক জীবনের দ্বার উন্মোচিত হলো কক্সবাজারের রামুতে। চাকমা সম্প্রদায়ের এক নওজোয়ান যুবক পবিত্র কালিমা পাঠ করে ইসলামের সুমহান আদর্শে দীক্ষিত হয়েছেন।

শুক্রবার জুমার নামাজের পর রামু পাঞ্জেগানা জামে মসজিদে হাফেজ মাওলানা ইয়াকুবের হাতে কালিমা পাঠ করে ইসলাম গ্রহণ করেন তিনি। ইসলাম গ্রহণের আগে তাঁর নাম ছিল জিগাল চাকমা। ইসলাম গ্রহণের পর তাঁর নাম রাখা হয়েছে মুহাম্মদ ইসমাইল।

কালিমার পবিত্র উচ্চারণে তাঁর জীবনে সূচিত হয়েছে এক নতুন অধ্যায়। এ সময় মসজিদে উপস্থিত মুসল্লিরা তাঁকে স্বাগত জানান এবং তাঁর ঈমানি পথচলার জন্য দোয়া করেন।

নওমুসলিম মুহাম্মদ ইসমাইলের এই নবযাত্রা যেন ঈমান, তাকওয়া ও আমলের সৌরভে পরিপূর্ণ হয়—এমন প্রত্যাশা সবার।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

কালিমার স্নিগ্ধ ছায়ায় নওজোয়ান ইসমাইলের নবযাত্রা

আপডেট সময় ১২:০২:৩৮ পূর্বাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬