কক্সবাজার ০৫:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

উখিয়ায় বিজিবি’র হ্নীলা বিওপি কর্তৃক মালিকবিহীন চার লক্ষ পিস ইয়াবা উদ্ধার

নিজস্ব সংবাদদাতা :
  • আপডেট সময় ০২:৪৯:২০ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬
  • / ১১৯ বার পড়া হয়েছে

Oplus_131072

আজ সোমবার উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি)’র অধিনায়ক জানান, অদ্য ২৪ আগস্ট ২০২৬ তারিখ আনুমানিক ০১০০ ঘটিকায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) এর অধীনস্থ হ্নীলা বিওপি’র বিশেষ টহল দল কর্তৃক বাংলাদেশের অভ্যন্তরে মৌলভীবাজার এলাকায় অবস্থান করে। আনুমানিক ০১১৫ ঘটিকায় ০৩ জন সন্দেহভাজন ব্যক্তি মাথায় বস্তা নিয়ে মায়ানমার হতে বাংলাদেশের অভ্যন্তরে আসতে দেখতে পেয়ে বিজিবি টহল দল তাদেরকে চ্যালেঞ্জ করলে চোরাকারবারীরা পালিয়ে যাওয়ার প্রাক্কালে বিজিবি কর্তৃক ফাঁকা ফায়ার করে। পরবর্তীতে বিজিবি টহল দল ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে ০৩টি বস্তার মধ্যে খাকী রঙ্গের প্যাকেটের ভেতরে নীল রঙ্গের বায়ুরোধী ৪০ কাট অর্থাৎ ৪,০০,০০০ (চার লক্ষ) পিস ইয়াবা উদ্ধার করা হয়। তবে উক্ত স্থানে দীর্ঘ তল্লাশি করা সত্ত্বেও অন্য কোনো অবৈধ সামগ্রী পাওয়া যায়নি।

উখিয়া বিজিবি’র অধিনায়ক আরও জানান, মাদক সরবরাহকারী এবং জড়িত চোরাকারবারীদের শনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে।

বিজিবি শুধু সীমান্ত পাহারায় নয়, চোরাচালান ও মাদক প্রতিরোধেও দৃঢ় অবস্থানে রয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান চলমান থাকবে।”

উল্লেখ্য, কক্সবাজার রিজিয়নের রামু সেক্টরের অধীনে দায়িত্ব পালনকারী উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) দীর্ঘদিন ধরেই সীমান্ত নিরাপত্তা বজায় রাখা, মাদকসহ বিভিন্ন ধরনের অবৈধ কার্যক্রম দমনে সাফল্য অর্জন করে আসছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

উখিয়ায় বিজিবি’র হ্নীলা বিওপি কর্তৃক মালিকবিহীন চার লক্ষ পিস ইয়াবা উদ্ধার

আপডেট সময় ০২:৪৯:২০ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬