কক্সবাজার ০১:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

৫ সেপ্টেম্বর ঢাকা-চট্টগ্রাম লংমার্চ শান্তিপূর্ণ করতে আইজিপির সঙ্গে ১১ দলীয় ঐক্যের বৈঠক

নিজস্ব সংবাদদাতা :
  • আপডেট সময় ০৯:১৩:৩৭ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬
  • / ৯৩ বার পড়া হয়েছে

আগামী ৫ সেপ্টেম্বর অনুষ্ঠিতব্য ঢাকা-চট্টগ্রাম লংমার্চ শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও নির্বিঘ্ন করতে পুলিশ প্রশাসনের সহযোগিতা চেয়েছে ১১ দলীয় ঐক্য। এ লক্ষ্যে সোমবার (২৪ আগস্ট) সন্ধ্যা ৭টায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ারের নেতৃত্বে ১১ দলীয় ঐক্যের নেতৃবৃন্দ পুলিশ হেডকোয়ার্টারে আইজিপির সঙ্গে সাক্ষাৎ ও বৈঠক করেন।

বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে মিয়া গোলাম পরওয়ার বলেন, সারা দেশে চারটি রুটে লংমার্চ নিরাপদ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে লিখিতভাবে আইজিপিকে অবহিত করা হয়েছে। লংমার্চে সম্ভাব্য সহযোগিতার জন্য পুলিশের প্রতি আহ্বান জানানো হলে পুলিশপ্রধান শান্তিপূর্ণভাবে কর্মসূচি আয়োজনের বিষয়ে আশ্বস্ত করেছেন।

তিনি বলেন, আগামী ৫ সেপ্টেম্বর শাপলা চত্বর থেকে চট্টগ্রামের উদ্দেশে প্রথম লংমার্চ শুরু হবে। পুলিশপ্রধান তাদের আশ্বস্ত করেছেন এবং তারা পুলিশ প্রশাসনের সহযোগিতা পাবেন বলে আশা প্রকাশ করেন তিনি।

লংমার্চের দাবি সম্পর্কে মিয়া গোলাম পরওয়ার বলেন, জুলাই সনদের ভিত্তিতে অনুষ্ঠিত গণভোটের গণরায় বাস্তবায়ন তাদের অন্যতম ন্যায্য দাবি। পাশাপাশি দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, বিদ্যুৎ ও গ্যাস সংকটসহ বিভিন্ন গণদাবি তুলে ধরতেই এ কর্মসূচি পালন করা হবে।

তিনি আরও বলেন, “আমরা জনগণের সঙ্গে আছি। পুলিশকে আমাদের কর্মসূচি সম্পর্কে অবহিত করা আমাদের নাগরিক দায়িত্ব। আমরা কোনো আশঙ্কা করছি না। দেশের মানুষ লংমার্চ সফল করতে অপেক্ষা করছেন।”

বৈঠকে প্রতিনিধি দলে ছিলেন লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির সিনিয়র নায়েবে আমীর মাওলানা আব্দুল মাজেদ আতহারী, এলডিপির মহাসচিব বিল্লাল হোসাইন মিয়াজী, জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান এমপি, সহকারী সেক্রেটারি জেনারেল ও ১১ দলীয় ঐক্যের সমন্বয়ক ড. এএইচএম হামিদুর রহমান আযাদ, বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমীন, এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য সাইফুল আলম খান মিলন এমপি, ঢাকা মহানগর উত্তর জামায়াতের আমীর মুহাম্মদ সেলিম উদ্দিন এবং বিডিপির জেনারেল সেক্রেটারি নিজামুল হক নাঈমসহ অন্যরা।

বৈঠক ও ব্রিফিংয়ের তথ্য ১১ দলীয় ঐক্যের সমন্বয়ক এবং জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ড. এএইচএম হামিদুর রহমান আযাদের স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

৫ সেপ্টেম্বর ঢাকা-চট্টগ্রাম লংমার্চ শান্তিপূর্ণ করতে আইজিপির সঙ্গে ১১ দলীয় ঐক্যের বৈঠক

আপডেট সময় ০৯:১৩:৩৭ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬