সিটি পাবলিক ঈদে মিলাদুন্নবী সা: উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী

- আপডেট সময় ০৮:২৩:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬
- / ১১৪ বার পড়া হয়েছে
সিটি পাবলিক (কেজি এন্ড হাই) স্কুলের উদ্যোগে আজ অত্যন্ত আনন্দঘন ও ধর্মীয় ভাবগাম্ভীর্যপূর্ণ পরিবেশে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা:) উপলক্ষে সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতা এবং আলোচনা সভা সম্পন্ন হয়েছে। অনুষ্ঠান শেষে প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট রাজনীতিবিদ, সমাজসেবক, অসংখ্য শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ও আল হেরা ট্রাস্টের সম্মানীত সেক্রেটারি মাওলানা মোস্তাফিজুর রহমান।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “নবী করিম (সা:) এর আদর্শ ও সুন্নাহ অনুসরণের মাধ্যমেই একটি সুশৃঙ্খল, নৈতিক ও মানবিক সমাজ গঠন সম্ভব। কোমলমতি শিক্ষার্থীদের নৈতিক ও আত্মিক বিকাশ ঘটাতে এ ধরনের ধর্মীয় ও সাংস্কৃতিক আয়োজনের ভূমিকা অপরিসীম।”
প্রধান শিক্ষিকার সভাপতিত্বে অনুষ্টিত উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্কুলের পরিচালনা পরিষদের সম্মানিত সদস্য মোহাম্মদ লোকমান হাকিম, সাজ্জাদ হোসেন, সাবেক মেম্বার আবুল হোসেন, শিক্ষক-শিক্ষিকামণ্ডলি, অভিভাবক-অভিভাবিকাবৃন্দ এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। প্রতিযোগিতায় শিক্ষার্থীরা কিরাত, নাত, কবিতা আবৃতি, বক্তব্য, চিত্রাঙ্কন, রচনা ও কুইজসহ বিভিন্ন ইভেন্টে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে। পরবর্তীতে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
















