৭ হাজার ইয়াবাসহ মাদক পাচারকারী গ্রেপ্তার

নিজস্ব সংবাদদাতা :
- আপডেট সময় ০৯:০৫:২৪ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬
- / ৭৯ বার পড়া হয়েছে
চট্টগ্রাম জেলা পুলিশের মাননীয় পুলিশ সুপার জনাব মোঃ মাসুদ আলম, বিপিএম-এর নির্দেশনায় এবং বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রবিউল হক-এর নেতৃত্বে অভিযান চালিয়ে ৭ হাজার ইয়াবাসহ এক মাদক পাচারকারী চক্রের সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (২৮ আগস্ট) বাঁশখালী থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করে। এ সময় তার কাছ থেকে ৭ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গ্রেপ্তার ব্যক্তি দীর্ঘদিন ধরে মাদক পাচারের সঙ্গে জড়িত একটি চক্রের সদস্য হিসেবে কাজ করে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে ইয়াবাসহ আটক করা হয়।
এ ঘটনায় বাঁশখালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। মাদক পাচার চক্রের অন্যান্য সদস্যদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
ট্যাগস :
















