কক্সবাজার ১২:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

শুল্ক ফাঁকি ও জাল কাগজপত্রের অভিযোগে ৩ বিলাসবহুল গাড়ি আটক

এম এ বাপ্পি
  • আপডেট সময় ০৯:০৯:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬
  • / ৫৯ বার পড়া হয়েছে

Oplus_131072

কক্সবাজারে শুল্ক ফাঁকি ও জাল কাগজপত্র ব্যবহারের অভিযোগে তিনটি বিলাসবহুল গাড়ি আটক করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর।

কক্সবাজারের হোটেল ওশান প্যারাডাইসের হলরুমে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে বিষয়টি জানান কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের চট্টগ্রাম আঞ্চলিক কার্যালয়ের অতিরিক্ত মহাপরিচালক রেজভী আহম্মেদ।

তিনি জানান, আটক তিনটি বিলাসবহুল গাড়ির বিষয়ে বিস্তারিত অনুসন্ধান ও আইনানুগ কার্যক্রম চলমান রয়েছে। গাড়িগুলোর আমদানি, মালিকানা ও সংশ্লিষ্ট কাগজপত্র যাচাই-বাছাই করা হচ্ছে।

তদন্তে শুল্ক ফাঁকি, মিথ্যা ঘোষণা, জালিয়াতি কিংবা চোরাচালানের প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর জানিয়েছে, দেশের রাজস্ব সুরক্ষা এবং অবৈধভাবে আমদানি করা পণ্যের বিরুদ্ধে তাদের অভিযান ও অনুসন্ধান অব্যাহত থাকবে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

শুল্ক ফাঁকি ও জাল কাগজপত্রের অভিযোগে ৩ বিলাসবহুল গাড়ি আটক

আপডেট সময় ০৯:০৯:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬