কক্সবাজার ১২:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বার্মিজ মার্কেটের সামনে সড়কে শুটকি শুকানোর ধুম: তীব্র যানজটে স্থবির কক্সবাজার প্রধান সড়ক

এম এ বাপ্পি
  • আপডেট সময় ১০:১৯:৪৪ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬
  • / ১১৭ বার পড়া হয়েছে

Oplus_131072

কক্সবাজার শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত বার্মিজ মার্কেট এলাকার প্রধান সড়কের দুপাশে শুটকি মাছ শুকানোর মহোৎসব চলছে। সকালের ব্যস্ততম সময়ে ব্যস্ত সড়কে এই দৃশ্য নতুন না হলেও সংশ্লিষ্টদের উদাসীনতায় চরম জনদুর্ভোগ সৃষ্টি হচ্ছে।

আজ ২৯ আগস্ট, শনিবার সকাল ১০টার দিকে সরেজমিনে দেখা যায়, প্রতিদিনের মতো কর্মমুখী মানুষ ও স্কুল-কলেজের শিক্ষার্থীরা যখন গন্তব্যের উদ্দেশ্যে রওনা হয়েছেন, ঠিক তখনই বার্মিজ মার্কেটের সামনের প্রধান সড়কের দুই পাশজুড়ে শুটকি মাছ বিছিয়ে দিয়েছেন ব্যবসায়ীরা।

ব্যস্ততম এই সড়কটি যেন মুহূর্তেই একটি শুটকিপল্লীতে পরিণত হয়েছে। সড়কের বড় একটি অংশ দখল করে শুটকি শুকানোর কারণে যানবাহন চলাচলের জায়গা সংকুচিত হয়ে পড়ে, যার ফলে তীব্র যানজটের সৃষ্টি হয়।

দীর্ঘ সময় ধরে যাত্রীবাহী গাড়িগুলো জ্যামে আটকে থেকে চরম ভোগান্তির শিকার হন সাধারণ পথচারী ও যাত্রীরা।

স্থানীয়দের অভিযোগ, বিগত দিনেও বার্মিজ মার্কেট এলাকার ব্যবসায়ীরা নিয়মবহির্ভূতভাবে এভাবে সড়ক দখল করে জনদুর্ভোগ সৃষ্টি করে গেছেন। প্রতিবাদ করলে উল্টো ধর্মঘটের মতো হুমকির মুখে পড়তে হয় সাধারণ মানুষকে।

দোকান মালিক সমিতির নবনির্বাচিত নেতৃবৃন্দের প্রতি সম্মান জানিয়ে স্থানীয়রা বলেন, অতীতে এই ফেডারেশন বা সমিতির ভূমিকা যেমন ছিল, এখনো যদি তাই বহাল থাকে, তবে কেবল নামমাত্র নির্বাচন উৎসব করে কোনো লাভ নেই। ব্যবসায়ী ও গ্রাহকদের স্বার্থের পাশাপাশি সাধারণ মানুষের জনভোগান্তি লাঘবে সমিতির দায়িত্বশীল ভূমিকা ও প্রশাসনের কঠোর হস্তক্ষেপ জরুরি বলে মনে করছেন সচেতন নাগরিক সমাজ।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

বার্মিজ মার্কেটের সামনে সড়কে শুটকি শুকানোর ধুম: তীব্র যানজটে স্থবির কক্সবাজার প্রধান সড়ক

আপডেট সময় ১০:১৯:৪৪ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬