কক্সবাজার ১০:৪০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

চকরিয়ায় জুলাই জাগরণী ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা সম্পন্ন

এম এ সবুজ
  • আপডেট সময় ০৩:১৪:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬
  • / ৮৪ বার পড়া হয়েছে

কক্সবাজারের চকরিয়ায় ‘জুলাই জাগরণী ফুটবল টুর্নামেন্ট–২০২৬’-এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৭ সেপ্টেম্বর) বিকেল ৪টায় চকরিয়া বাস টার্মিনালসংলগ্ন আইকনিক স্পোর্টস জোন মাঠে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। পরে সন্ধ্যা ৭টায় অনুষ্ঠিত হয় পুরস্কার বিতরণী অনুষ্ঠান।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কিশোর কণ্ঠ ফাউন্ডেশন, কক্সবাজার জেলার চেয়ারম্যান মীর মো. আবু তালহা।

বিশেষ অতিথি ও উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন চকরিয়া প্রেস ক্লাবের সভাপতি মো. আব্দুল মজিদ, কিশোর কণ্ঠ ফাউন্ডেশন কক্সবাজার জেলার কার্যকরী সদস্য আলী আহসান মুজাহিদ, চকরিয়া পৌরসভা সভাপতি ইব্রাহিম ফারুক সিদ্দিকী এবং ছাত্র প্রতিনিধি মোবারক হোসেন জিহান।

টুর্নামেন্ট পরিচালনা করেন ছাত্র প্রতিনিধি আকিবুল বশির আকিব। অনুষ্ঠান সঞ্চালনা করেন ছাত্র প্রতিনিধি ইউনুছ।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অতিথিরা বিজয়ী ও রানার্সআপ দলের খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন। এ সময় আয়োজক, ছাত্র প্রতিনিধি, ক্রীড়াপ্রেমী ও স্থানীয় দর্শনার্থীরা উপস্থিত ছিলেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

চকরিয়ায় জুলাই জাগরণী ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা সম্পন্ন

আপডেট সময় ০৩:১৪:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬