কক্সবাজার ০৫:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

অবশেষে ডাক্তার হওয়ার স্বপ্ন পূরণ কক্সবাজারের ওয়াসিমা জান্নাতের

এম এ বাপ্পি
  • আপডেট সময় ১০:৪৪:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
  • / ৬৭ বার পড়া হয়েছে

Oplus_131072

মেধা, কঠোর পরিশ্রম, অধ্যবসায় আর মায়ের অদম্য ত্যাগ—সবকিছুকে সঙ্গী করে অবশেষে ডাক্তার হওয়ার স্বপ্ন পূরণ করেছেন কক্সবাজারের মেধাবী কন্যা ওয়াসিমা জান্নাত। গত ০৯ সেপ্টেম্বর ২০২৬ তারিখে এমবিবিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে চিকিৎসক হওয়ার গৌরব অর্জন করেছেন তিনি।

শৈশব থেকেই চঞ্চল, প্রাণবন্ত ও কঠোর পরিশ্রমী হিসেবে পরিচিত ওয়াসিমা জান্নাতের স্বপ্ন ছিল বড় হয়ে একজন চিকিৎসক হওয়া। শুধু নিজের ক্যারিয়ার গড়া নয়, ভবিষ্যতে এলাকার অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়িয়ে বিনামূল্যে চিকিৎসাসেবা দেওয়ার স্বপ্ন লালন করে আসছিলেন তিনি।

শিক্ষাজীবনের প্রতিটি ধাপেই মেধার স্বাক্ষর রেখেছেন ওয়াসিমা। তিনি কক্সবাজার সেন্ট্রাল সরকারি স্কুল থেকে প্রাথমিক শিক্ষা সমাপনী (পিএসসি) পরীক্ষায় জিপিএ-৫ অর্জন করেন। পরবর্তীতে কক্সবাজার সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে জেএসসি ও এসএসসি পরীক্ষায়ও জিপিএ-৫ পেয়ে কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হন।

এরপর কক্সবাজার সরকারি কলেজ থেকে এইচএসসি পরীক্ষায়ও জিপিএ-৫ অর্জন করেন তিনি। মেধা ও অধ্যবসায়ের ধারাবাহিকতায় মেডিকেল ভর্তি পরীক্ষায় সাফল্য অর্জন করে চট্টগ্রামের বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজে এমবিবিএস পড়ার সুযোগ পান। দীর্ঘ কয়েক বছরের কঠোর অধ্যয়ন, পরিশ্রম ও নানা প্রতিকূলতা পেরিয়ে অবশেষে এমবিবিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে নিজের স্বপ্নকে বাস্তবে রূপ দিয়েছেন ওয়াসিমা জান্নাত।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

অবশেষে ডাক্তার হওয়ার স্বপ্ন পূরণ কক্সবাজারের ওয়াসিমা জান্নাতের

আপডেট সময় ১০:৪৪:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬