কক্সবাজার ১০:৪১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

আল আইনে পুনরায় বাংলাদেশ দূতাবাসের ক্যাম্প চালুর দাবি প্রবাসীদের

বিশেষ প্রতিবেদন
  • আপডেট সময় ০১:২৯:৪২ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬
  • / ১১১ বার পড়া হয়েছে

Oplus_131072

সংযুক্ত আরব আমিরাতের আল আইন ও আশপাশের এলাকায় বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা পাসপোর্ট নবায়ন, ডেলিভারিসহ বিভিন্ন কনস্যুলার সেবা পেতে চরম ভোগান্তির শিকার হচ্ছেন। আল আইনে নিয়মিত বাংলাদেশ দূতাবাসের সেবা ক্যাম্প বন্ধ থাকায় সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন সাধারণ শ্রমজীবী প্রবাসীরা। এ পরিস্থিতিতে দ্রুত আল আইনে দূতাবাসের বিশেষ সেবা ক্যাম্প পুনরায় চালুর জোর দাবি জানিয়েছেন তারা।

স্থানীয় প্রবাসীদের সঙ্গে কথা বলে জানা যায়, একসময় আল আইনে নিয়মিত বাংলাদেশ দূতাবাসের ক্যাম্প পরিচালিত হতো। ফলে প্রবাসীরা নিজেদের কর্মস্থলের কাছাকাছি থেকেই পাসপোর্ট নবায়ন, পাসপোর্ট গ্রহণসহ বিভিন্ন কনস্যুলার ও প্রয়োজনীয় সেবা সহজে নিতে পারতেন। বর্তমানে ক্যাম্প বন্ধ থাকায় এসব সেবা নিতে তাদের কর্মঘণ্টা নষ্ট করে দূরের শহরে অবস্থিত কনস্যুলেটে যেতে হচ্ছে। এতে সময়ের পাশাপাশি অতিরিক্ত যাতায়াত খরচও বহন করতে হচ্ছে।

বিশেষ করে নিম্ন আয়ের দিনমজুর ও শ্রমজীবী প্রবাসীরা এ কারণে আর্থিক ও মানসিক চাপে পড়েছেন। ছুটির সংকট ও বাড়তি খরচের কারণে অনেকে সময়মতো পাসপোর্ট নবায়ন করতে পারছেন না। এতে তাদের ভিসা ও কর্মসংক্রান্ত নানা জটিলতার আশঙ্কা তৈরি হচ্ছে।

ভুক্তভোগী প্রবাসীরা জানান, আল আইনেই পাসপোর্ট নবায়ন ও ডেলিভারিসহ প্রয়োজনীয় কনস্যুলার সেবা পুনরায় চালু করা হলে হাজার হাজার প্রবাসী শ্রমিকের সময় ও অর্থ সাশ্রয় হবে। তাদের মতে, প্রবাসীদের কষ্টার্জিত রেমিট্যান্স দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তাই তাদের ন্যায্য ও প্রয়োজনীয় সেবা নিশ্চিত করা সরকারের দায়িত্ব।

প্রবাসীরা আরও বলেন, আল আইনে নিয়মিত বা নির্দিষ্ট সময় পরপর দূতাবাসের সেবা ক্যাম্প চালু করা হলে সাধারণ শ্রমজীবীদের ভোগান্তি অনেকটাই কমে আসবে এবং তারা কর্মক্ষেত্রে আরও নির্বিঘ্নে মনোযোগ দিতে পারবেন।

বিষয়টির মানবিক ও বাস্তব গুরুত্ব বিবেচনায় নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়, সংযুক্ত আরব আমিরাতে নিযুক্ত বাংলাদেশ দূতাবাস ও সংশ্লিষ্ট কনস্যুলার কর্তৃপক্ষের প্রতি দ্রুত আল আইনে বাংলাদেশ দূতাবাসের সেবা ক্যাম্প পুনরায় চালুর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জোর দাবি জানিয়েছেন ভুক্তভোগী প্রবাসী বাংলাদেশিরা।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আল আইনে পুনরায় বাংলাদেশ দূতাবাসের ক্যাম্প চালুর দাবি প্রবাসীদের

আপডেট সময় ০১:২৯:৪২ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬