কক্সবাজার ১০:৪২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

কক্সবাজারে পুলিশের বিশেষ অভিযানে ২৫ জন গ্রেপ্তার

শহিদুল ইসলাম
  • আপডেট সময় ১০:৩৬:২৩ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬
  • / ৭৩ বার পড়া হয়েছে

কক্সবাজার সদর মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় ২৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। কক্সবাজার পৌরসভা ও বিভিন্ন ইউনিয়ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

পুলিশের তথ্যমতে, গ্রেপ্তারদের মধ্যে ৮ জন চোর/ছিনতাইকারী, ১২ জন মাদকসেবী, ৩ জন ওয়ারেন্টভুক্ত আসামি, ১ জন ধর্তব্য অপরাধে এবং নিয়মিত মামলায় ১ জন আসামি রয়েছেন।

গ্রেপ্তার চোর/ছিনতাইকারীরা হলেন—সাদ্দাম হোসেন (৩৬), মো. আরিফ (২০), মো. জাকির হোসেন (২৪), তালেব মাহমুদ বাবুল (৩২), ইরফান ফারদিন প্রকাশ ইরফান মোহাম্মদ (২২), মো. ইয়াছিন (৩৫), মো. নুরুল আজিম (১৯) ও নুরুল আজম (৩৪)।

এ ছাড়া মাদকসেবনের অভিযোগে মুরাদ হাসান প্রকাশ কালু (১৯), ওসমান গণি (৪৫), জিহাদুল ইসলাম (১৯), ইমরান (২০), মো. সাজু (২০), শহীদ প্রকাশ রবি (২০), তারেক জিয়া প্রকাশ লালা (১৯), কেফায়েত উল্লাহ প্রকাশ রকি (২১), মো. জালাল (২০), মো. তারেক (২০), সাইফুল ইসলাম শাউন (২০) ও রোবায়েত (২৪)কে গ্রেপ্তার করা হয়েছে।

ওয়ারেন্টভুক্ত আসামি হিসেবে মো. আমান উল্লাহ (৫০), দিদারুল আলম (৩৯) ও ইনতিসার ছিদ্দিকী সাজিম (২৯)কে গ্রেপ্তার করা হয়। ধর্তব্য অপরাধে মো. ওসমান (১৫) এবং নিয়মিত মামলায় মো. রাকিব (২৭)কে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারদের কয়েকজনের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

কক্সবাজারে পুলিশের বিশেষ অভিযানে ২৫ জন গ্রেপ্তার

আপডেট সময় ১০:৩৬:২৩ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬