গুলিবিদ্ধ একরামুল হক আর নেই, ১৪ দিন পর চট্টগ্রামে মৃত্যু

নিজস্ব সংবাদদাতা :
- আপডেট সময় ১০:০৯:৫৮ পূর্বাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
- / ৬ বার পড়া হয়েছে
কক্সবাজার শহরের পৌর ৭নং ওয়ার্ডের দক্ষিণ রুমালিছড়া সিকদার বাজার এলাকার বাসিন্দা গুলিবিদ্ধ একরামুল হক (একরাম) চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
সোমবার (১৪ সেপ্টেম্বর) ভোররাতে দীর্ঘ ১৪ দিন চিকিৎসাধীন থাকার পর তার মৃত্যু হয়।
এর আগে গত ১ সেপ্টেম্বর রাত ১০টার দিকে কক্সবাজার সিটি কলেজ গেইট এলাকায় গুলিবিদ্ধ হন একরামুল হক। গুরুতর আহত অবস্থায় তাকে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
সেখানে দীর্ঘ ১৪ দিন চিকিৎসাধীন থাকার পর আজ ভোররাতে তার মৃত্যু হয়।
একরামুল হকের মৃত্যুর ঘটনায় স্বজন ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
ট্যাগস :



















