কক্সবাজার সদর মডেল থানার অভিযানে ২১ আসামি গ্রেপ্তার

- আপডেট সময় ০১:১৩:৪৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
- / ১২ বার পড়া হয়েছে
কক্সবাজার পৌরসভা ও ইউনিয়ন এলাকায় গত ২৪ ঘণ্টায় বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন মামলার ২১ আসামিকে গ্রেপ্তার করেছে কক্সবাজার সদর মডেল থানা পুলিশ।
পুলিশ জানায়, ছিতাই ও চুরির ঘটনায় জড়িতদের গ্রে*প্তার, মা*দক সেবন, ওয়ারেন্টভুক্ত আ*সামি এবং অন্যান্য অপ*রাধে জড়িতদের আইনের আওতায় আনতে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে একজন চোর/ছিতাইকারী, ১৬ জন মাদক সেবনকারী, দুইজন ওয়ারেন্টভুক্ত আ*সামি, একজন ধর্তব্য অ*পরাধে এবং নিয়মিত মামলায় আরও একজনকে গ্রে*প্তার করা হয়।
গ্রে*প্তার ব্যক্তিদের মধ্যে রয়েছেন—নতুন বাহারছড়া এলাকার মনজুর আলম (৩১), জামাল হোছাইন, টেকপাড়া খালপাড় এলাকার বদিউল আলম ওরফে সাদেক (৫২) এবং উত্তর নুনিয়ারছড়া এলাকার মো. মানিক (২৬)।
পুলিশের তথ্যমতে, গ্রেপ্তার মনজুর আলমের বিরুদ্ধে টেকনাফ ও কক্সবাজার সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, আইন-শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ এবং দস্যুতা/অপ-রাধের
প্রস্তুতি সংক্রান্ত ধারায় একাধিক মামলা রয়েছে।
এছাড়া অভিযানে কক্সবাজার পৌরসভার বিভিন্ন এলাকা ও জেলার বাইরে থেকে আসা আরও ১৬ জনকে মাদক সেবনের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
কক্সবাজার সদর মডেল থানা পুলিশ জানিয়েছে, অপরাধ নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।



















