কক্সবাজারে পুলিশের বিশেষ অভিযানে ১০ আসামি গ্রে*প্তা*র

- আপডেট সময় ০৪:৪০:০৭ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
- / ১৯ বার পড়া হয়েছে
গত ২৪ ঘণ্টায় কক্সবাজার সদর মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে কক্সবাজার পৌরসভা ও বিভিন্ন ইউনিয়ন এলাকায় অভিযান চালিয়ে ১০ জন আসামিকে গ্রে*প্তা*র করা হয়েছে।
পুলিশ জানায়, গ্রেপ্তা*রদে*র মধ্যে সন্ত্রাস*বিরোধী আইনে ৩ জন, জু*য়া প্রতিরোধ আইনে ১ জন, মা*দক সেবনের দায়ে ৪ জন, ধর্তব্য অপ*রাধে ১ জন এবং ধ*র্ষণ মাম*লায় ১ জন আ*সামি রয়েছেন।
সন্ত্রা*সবি*রোধী আইনে গ্রেপ্তা*ররা হলেন—কক্সবাজার পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের পেশকার পাড়ার মৃত সাহাব উদ্দিন বহদ্দারের ছেলে আব্দুল মোনাফ সিকদার প্রকাশ গুজা মুনাফ (৩৮), ১১ নম্বর ওয়ার্ডের পশ্চিম বাহারছড়ার মোহাম্মদ আবু তাহেরের ছেলে সৈয়দ হোসেন রানা (৩৫) এবং ১২ নম্বর ওয়ার্ডের লাইটহাউজ পাড়ার মৃত মকবুর আহম্মদের ছেলে আব্দুল শুক্কুর (৪০)।
জু*য়া প্রতিরোধ আইনে গ্রে*প্তার করা হয়েছে ঝিলংজা ইউনিয়নের পশ্চিম মুক্তারকুল এলাকার জাফর আলমের ছেলে মো. রিফাতুল ইসলামকে (২৪)।
মা*দক সেবনের দায়ে গ্রে*প্তার চারজন হলেন—মহেশখালীর কুতুবজোমের ঘটিভাঙ্গা এলাকার আনছার মিয়ার ছেলে জিসান (১৮), টেকনাফের হ্নীলার রাসুলাবাদ এলাকার হেলাল উদ্দিনের ছেলে তাওহিদুল মোস্তাকিম নাঈম (২১), কক্সবাজার সদর উপজেলার খুরুশকুলের ৮ নম্বর ওয়ার্ডের মাঝির পাড়ার জিয়াউল হকের ছেলে বোরহান (১৯) এবং টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের মিনা বাজার এলাকার মৃত জমির উদ্দিনের ছেলে মো. ফারুক (১৯)।
এ ছাড়া ধর্তব্য অপ*রাধে মহেশখালীর গোরকঘাটা এলাকার জকরিয়া সওদাগরের ছেলে ইকবাল হোসেন ফয়সাল (২৫) এবং ধ*র্ষণ মামলায় খুরুশকুল ইউনিয়নের কুলিয়াপাড়ার আব্দুল হকের ছেলে গিয়াস উদ্দিনকে (৫০) গ্রে*প্তা*র করা হয়েছে।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, কক্সবাজার পৌরসভা ও ইউনিয়ন এলাকায় অপ*রাধ নিয়ন্ত্রণে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।



















