পুলিশের হাত থেকে বাঁচতে কালভার্টের নিচে লুকিয়েও রক্ষা হয়নি চোরের

- আপডেট সময় ০৫:০২:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
- / ২৬ বার পড়া হয়েছে
কক্সবাজার শহরের পুরাতন ফায়ার সার্ভিস সংলগ্ন একটি কালভার্টের নিচ থেকে চুরির মামলার এজাহারভুক্ত এক আসা*মিকে গ্রে*প্তা*র করেছে পুলিশ।
বুধবার (১৭ সেপ্টেম্বর) বিকেল ৫টা ৫ মিনিটের দিকে কক্সবাজার সদর থানাধীন পুরাতন ফায়ার সার্ভিস সংলগ্ন কালভার্টের নিচ থেকে তাকে গ্রে*প্তার করা হয়।
গ্রে*প্তার আসামির নাম মো. রফিক (২০)। তিনি টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের জাদিমুরা, নার্সারি পাহাড় এলাকার মো. ছালামের ছেলে। বর্তমানে তিনি কক্সবাজার শহরের লালদীঘি পাড় এলাকায় ভাসমান অবস্থায় বসবাস করছিলেন বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ জানায়, কক্সবাজার সদর থানার মা*মলা নং-২১, তারিখ ৮ সেপ্টেম্বর ২০২৬, ধারা ৩৭৯/৩৪-এর এজাহারভুক্ত ১ নম্বর আসামি রফিক। মামলাটি বড়বাজার মসজিদের তামার তার চু*রির অভিযোগে দায়ের করা হয়েছে।
পুলিশের অভিযানে পুরাতন ফায়ার সার্ভিস সংলগ্ন কালভার্টের নিচ থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর তার দেওয়া তথ্যের ভিত্তিতে কথিত চোরাই তামার তার উদ্ধারে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ।
এ ঘটনায় পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। কক্সবাজার সদর মডেল থানা পুলিশ জানিয়েছে, সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।



















