কক্সবাজার ০৩:২৭ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

পূর্ব বড় ভেওলা ইউপিতে জামায়াতের একক প্রার্থী হাফেজ কলিম উল্লাহ

নিজস্ব সংবাদদাতা :
  • আপডেট সময় ১০:৩৫:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
  • / ২৪ বার পড়া হয়েছে

মাতামুহুরী উপজেলার পূর্ব বড় ভেওলা ইউনিয়ন পরিষদের আগামী নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর একক প্রার্থী হিসেবে হাফেজ মোহাম্মদ কলিম উল্লাহর নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে।

সম্প্রতি পূর্ব বড় ভেওলা ইউনিয়নে আয়োজিত এক সুধী ও কর্মী সমাবেশে এ ঘোষণা দেওয়া হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা জামায়াতে ইসলামীর সাংগঠনিক সেক্রেটারি মাওলানা মো. হেদায়াত উল্লাহ। বিশেষ অতিথি ছিলেন চকরিয়া দক্ষিণের সাবেক আমির মাওলানা মোজাম্মেল হক, মাতামুহুরী জামায়াতে ইসলামীর আমির মাওলানা মো. ফরিদুল আলম, সাংগঠনিক সম্পাদক এম. ওমর আলীসহ স্থানীয় জামায়াত নেতৃবৃন্দ।

সমাবেশে জেলা ও মাতামুহুরী উপজেলা জামায়াতে ইসলামীর শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, জনগণের সার্বিক উন্নয়ন, সততা ও ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় তরুণ ও যোগ্য নেতৃত্বের বিকল্প নেই। হাফেজ মোহাম্মদ কলিম উল্লাহর দীর্ঘদিনের সামাজিক গ্রহণযোগ্যতা ও সততার ধারাবাহিকতা বিবেচনায় তাকে পূর্ব বড় ভেওলা ইউনিয়নের প্রার্থী হিসেবে মনোনীত করা হয়েছে।

এ সময় নেতৃবৃন্দ ইউনিয়নবাসীর কাছে হাফেজ মোহাম্মদ কলিম উল্লাহর জন্য দোয়া প্রার্থনা করেন। পাশাপাশি আগামী দিনে পূর্ব বড় ভেওলাকে একটি মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

মনোনয়ন ঘোষণা অনুষ্ঠানে স্থানীয় বিভিন্ন স্তরের নেতাকর্মী ও বিপুলসংখ্যক সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

পূর্ব বড় ভেওলা ইউপিতে জামায়াতের একক প্রার্থী হাফেজ কলিম উল্লাহ

আপডেট সময় ১০:৩৫:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬