কক্সবাজার ০৩:৩৫ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

শ্রীলঙ্কাকে হোয়াইটওয়াশ করে ভারতের সিংহাসন কেড়ে নিল ইংল্যান্ড

নিজস্ব সংবাদদাতা :
  • আপডেট সময় ০১:৫৫:১০ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
  • / ৬ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক :

শ্রীলঙ্কাকে হোয়াইটওয়াশ করার পুরস্কারটা মিলল হাতেনাতে। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ৩-০ ব্যবধানে জিতে আইসিসি টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ের শীর্ষস্থান ফিরে পেয়েছে ইংল্যান্ড। সিরিজের শেষ ম্যাচে শ্রীলঙ্কাকে ৮ উইকেটে উড়িয়ে দিয়ে সমান ২৬৯ রেটিং পয়েন্ট থাকা ভারতকে পেছনে ফেলেছে হ্যারি ব্রুকের দল।

শনিবার (১৯ সেপ্টেম্বর) ম্যানচেস্টারের ওল্ড ট্রাফোর্ডে টস জিতে ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই চাপে পড়ে শ্রীলঙ্কা। ১৮.৫ ওভারে ১২৪ রানেই গুটিয়ে যায় তাদের ইনিংস। দলের পক্ষে সর্বোচ্চ ৩৬ রান করেন পাথুম নিশাঙ্কা। ২৪ বলের ইনিংসে দুইটি চার ও তিনটি ছক্কা মারেন তিনি। কামিন্দু মেন্ডিস করেন ২৮ বলে ৩৫ রান।

ইংল্যান্ডের বোলারদের মধ্যে সনি বাকের, জোফরা আর্চার ও উইল জ্যাকস নেন দুইটি করে উইকেট। চার ওভারে মাত্র ১৫ রান দিয়ে একটি উইকেট নিয়ে শ্রীলঙ্কার রান আটকে রাখার বড় ভূমিকা রাখেন জেমি ওভারটন।

১২৫ রানের লক্ষ্য ইংল্যান্ডের কাছে হয়ে ওঠে নিতান্তই সহজ। মাত্র ৯.৪ ওভারে ২ উইকেট হারিয়ে জয় তুলে নেয় স্বাগতিকরা। ওপেনার অ্যানিউরিন ডোনাল্ড ১৩ রানে ফিরলেও দ্বিতীয় উইকেটে জস বাটলার ও হ্যারি ব্রুকের ৮৫ রানের জুটি ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি ইংল্যান্ডের হাতে এনে দেয়।

ব্রুক ৩৩ রানে রানআউট হয়ে ফিরলেও বাটলার ছিলেন শেষ পর্যন্ত অপরাজিত। মাত্র ৩২ বলে সাতটি চার ও দুইটি ছক্কায় ৬১ রানের ঝোড়ো ইনিংস খেলেন সাবেক ইংলিশ অধিনায়ক।

এই জয়ে ৬২ বল হাতে রেখে ম্যাচ জিতেছে ইংল্যান্ড, যা ঘরের মাঠে বলের হিসাবে তাদের সবচেয়ে বড় টি-টোয়েন্টি জয়। পাশাপাশি শ্রীলঙ্কাকে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করে সিরিজও নিজেদের করে নিয়েছে ব্রুকের দল।

সিরিজ শুরুর আগে ইংল্যান্ড ও ভারতের রেটিং ছিল সমান ২৬৯। তবে শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচেই জিতে র‍্যাঙ্কিংয়ের হিসাবেও এগিয়ে যায় ইংল্যান্ড। ফলে ভারতকে সরিয়ে আবারো টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ের এক নম্বর জায়গা দখল করেছে তারা।

২০২৪ সালে ইংল্যান্ডের টি-টোয়েন্টি অধিনায়ক হওয়ার পর ব্রুকের নেতৃত্বে এটি ২৬ টি-টোয়েন্টি ম্যাচের মাঝে ২৩তম জয়।

সূত্র : নয়াদিগন্ত

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

শ্রীলঙ্কাকে হোয়াইটওয়াশ করে ভারতের সিংহাসন কেড়ে নিল ইংল্যান্ড

আপডেট সময় ০১:৫৫:১০ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬