কক্সবাজার ০৮:৩৬ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

‎চকরিয়ায় মাদকের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় সাংবাদিকসহ ৩ জনের উপর হামলা

নিজস্ব সংবাদদাতা :
  • আপডেট সময় ০৭:০৫:২৮ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
  • / ২০ বার পড়া হয়েছে

কক্সবাজারের চকরিয়া উপজেলার হারবাংয়ে প্রকাশ্যে মাদক ব্যবসার প্রতিবাদ করায় সাংবাদিক মামুন, সাজ্জাদ ও মো:আশেক সহ তিন জনের ওপর হামলা করেছে মাদক ব্যবসায়ীরা। হামলায় গুরুতর আহত সাজ্জাদ। শনিবার ১৯ সেপ্টেম্বর চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের হারবাং স্টেশনে এই ঘটনা ঘটে। 

‎স্থানীয় সূত্রে জানা যায়, হারবাং এলাকায় দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা কর আসছিল একটি চক্র, এলাকাবাসী সহযোগিতায় মাদকের বিরুদ্ধে প্রতিবাদ ও মাদক ব্যবসায়ী ধরে পুলিশের হাতে সোপর্দ করার জেরে সাজ্জাদকে হত্যার উদ্দেশ্যে দেশীয় অস্ত্র নিয়ে তার উপর হামলা চালায়,খবর পেয়ে মামুন ও আশেক সাজ্জাদ কে বাঁচাতে গেলে মাদক ব্যবসায়ীরা তাদের উপর ও হামলা চালায়।

‎পরে এলাকাবাসী উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে আসলে সাজ্জাদের অবস্থা গুরুতর হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে থাকে চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে প্রেরণ করেন কর্তব্যরত চিকিৎসক। মামুন ও আশেক চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

‎প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সুত্রে জানাযায় শনিবার দুপুর ২:৩০ ঘটিকার সময় হারবাং স্টেশন সংলগ্ন মহাসড়কে ১৫ থেকে ২০ জনের একটি সংঘবদ্ধ দল দেশীয় অস্ত্র ও লাঠিসোটা নিয়ে সংবাদকর্মী আব্দুল্লাহ আল মামুন, সাজ্জাদ ও মো: আশেকের ওপর হামলা করে এতে হামলায় সাজ্জাদ গুরুতর আহত হয়।

‎ভুক্তভোগী জানান দেশজুড়ে আইনশৃঙ্খলা বাহিনী নিয়মিত মাদকবিরোধী অভিযান সফল করতে হারবাং মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ায়, মাদক ব্যবসায়ী মো: বেলাল, কফিল উদ্দিন, শফিউল আলম এর নেতৃত্বে১৫ থেকে ২০ জনের একটি সংঘবদ্ধ দল তাদের হত্যা করার উদ্দেশ্যে দেশিয় অস্ত্র ও লাঠিসোটা দিয়ে হামলা করে হামলায় তিনজন আহত হয়, এতে সাজ্জাদের অবস্থা গুরুতর হওয়ায় তাকে চট্টগ্রামে প্রেরণা করা হয়। এবিষয়ে চকরিয়া থানায় একটি এজাহারও দেয়ের করেছেন বলে জানান ভুক্তভোগী।

‎ভুক্তভোগী অরো বলেন, এলাকায় মাদক ব্যবসার বিরুদ্ধে কথা বলার কারণে তাঁদের ওপর পরিকল্পিতভাবে হামলা চালানো হয়েছে। তাঁরা ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

‎চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান জানান মাদক সমাজ ও সমাজের মানুষ কে ধ্বংস করে,মাদকের বিরুদ্ধে কথা বলায় হামলার শিখার হয়েছেন এমন একটি অভিযোগ পেয়েছি, তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

‎চকরিয়ায় মাদকের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় সাংবাদিকসহ ৩ জনের উপর হামলা

আপডেট সময় ০৭:০৫:২৮ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬