কক্সবাজার ০৮:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

উখিয়ায় হানিফের মরদেহ উদ্ধার

এম এ বাপ্পি
  • আপডেট সময় ০৬:৫৮:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬
  • / ১৫ বার পড়া হয়েছে

Oplus_131072

উখিয়ায় মোহাম্মদ হানিফ (২১) নামের এক কলেজছাত্রের মরদেহ উদ্ধার করা হয়েছে। হানিফ কক্সবাজার সিটি কলেজের এইচএসসি পরীক্ষার্থী ছিলেন।

মঙ্গলবার (৬ অক্টোবর) দুপুরে উপজেলার রাজাপালং ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের চাকবৈঠা বাজার সংলগ্ন নিজ বাড়িতে তার মরদেহ উদ্ধার করা হয়।

পরিবারের সদস্যদের বরাতে জানা যায়, দুপুরে হানিফকে তার নিজ কক্ষে খাটের ওপর গলায় রশি লাগানো অবস্থায় দেখতে পান স্বজনরা। পরে তাকে উদ্ধার করে উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত হানিফ চাকবৈঠা বাজার এলাকার আলী আহমদের ছেলে। খবর পেয়ে উখিয়া থানা পুলিশের একটি দল হাসপাতালে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুতসহ পরবর্তী আইনগত কার্যক্রম শুরু করেছে বলে জানা গেছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

উখিয়ায় হানিফের মরদেহ উদ্ধার

আপডেট সময় ০৬:৫৮:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬