কক্সবাজারের চৌধুরীপাড়ায় আইনশৃঙ্খলা, বর্জ্য ব্যবস্থাপনা ও অবৈধ ভাড়াটিয়া নিয়ে সভা

- আপডেট সময় ০৩:৩৭:০৭ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬
- / ২১ বার পড়া হয়েছে
কক্সবাজার পৌরসভার ৫নং ওয়ার্ডের বৃহত্তর চৌধুরী পাড়া এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন, নিরাপদ বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিতকরণ এবং অবৈধ ভাড়াটিয়া সংক্রান্ত সমস্যা নিয়ে বৃহত্তর চৌধুরী পাড়া ছাত্র-যুব কল্যাণ পরিষদের উদ্যোগে এক যৌথ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
১০ অক্টোবর, শনিবার সকালে কক্সবাজার টিচার্স ট্রেনিং কলেজের হলরুমে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন বিশিষ্ট সমাজসেবক গোলাম আরিফ লিটন। সভা সঞ্চালনা করেন সংগঠনের সভাপতি মো. আব্দুল্লাহ। স্বাগত বক্তব্য রাখেন আমজাদ হোসেন মানিক।

আলোচনা সভায় বক্তব্য রাখেন প্রকৌশলী হাবিবুর রহমান তৌহিদ, প্রকৌশলী মো. আলমগীর, বৃহত্তর চৌধুরী পাড়া সমাজ কমিটির সেক্রেটারি ফজল আহমেদ, বিশিষ্ট ব্যাংকার মিজানুর রহমান, মাস্টার আনচারুল করিম, মাহমুদুল হাসান নোমান, নুরুল হাকিম বাবুল, মাস্টার সিফাতুল করিম, মাস্টার নাছির উদ্দীন, মোহাম্মদ আলী এবং সংগঠনের সেক্রেটারি ওমর ফারুকসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

বক্তারা এলাকার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন, পরিচ্ছন্ন ও স্বাস্থ্যসম্মত পরিবেশ বজায় রাখা, পরিকল্পিত ও নিরাপদ বর্জ্য ব্যবস্থাপনা এবং ভাড়াটিয়াদের তথ্য সংরক্ষণ ও যাচাইয়ের বিষয়ে গুরুত্বারোপ করেন। এসব সমস্যা সমাধানে এলাকাবাসী, বাড়ির মালিক, জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সমন্বিত উদ্যোগের ওপরও গুরুত্ব দেন তাঁরা।
সভায় এলাকার সামাজিক স্থিতিশীলতা, জননিরাপত্তা ও পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করতে পারস্পরিক সহযোগিতা এবং সম্মিলিতভাবে কার্যকর পদক্ষেপ গ্রহণের প্রয়োজনীয়তা তুলে ধরা হয় এবং পরবর্তী কাজ গুলো আরও সুচারু রুপে সম্পাদনের জন্য ৫ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়।
কমিটির মধ্যে যাদের নাম ঘোষণা করা হোক: মাষ্টার সাইদুল আলম, আমজাদ হোসেন মানিক, গোলাম আরিফ লিটন, ফজল আহমেদ, নুরুচ্ছফা নূরী।
অনুষ্ঠানে স্থানীয় রাজনৈতিক ব্যক্তিত্ব, শিক্ষক, সমাজসেবক, ব্যবসায়ী এবং ছাত্র-যুব নেতৃবৃন্দসহ এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।



















