কক্সবাজার ১১:৩০ পূর্বাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ব্যবসার জন্য স্ত্রীর কাছে টাকা চাওয়া যৌতুক নহে: হাইকোর্ট

ঢাকা প্রতিনিধি
  • আপডেট সময় ১০:১৩:৪৭ পূর্বাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬
  • / ৮ বার পড়া হয়েছে

Oplus_131072

বিয়ের শর্ত হিসেবে নয়, ব্যবসার প্রয়োজনে স্ত্রীর কাছে টাকা চাওয়াকে যৌতুক হিসেবে গণ্য করা যাবে না বলে পর্যবেক্ষণ দিয়েছেন হাইকোর্ট। আদালত বলেছেন, স্ত্রী বা তার পরিবারের কাছে অর্থ দাবি করলেই তা যৌতুক নিরোধ আইনের অপরাধ হবে না; অর্থের দাবি আইনে নির্ধারিত যৌতুকের সংজ্ঞার মধ্যে পড়তে হবে।

এ পর্যবেক্ষণের ভিত্তিতে যৌতুক দাবি ও নির্যাতনের অভিযোগে করা একটি মামলায় নিম্ন আদালতের দেওয়া দুই বছরের কারাদণ্ড বাতিল করে আসামিকে খালাস দিয়েছেন উচ্চ আদালত।

রোববার (১১ অক্টোবর) বিচারপতি মো. সেলিমের একক হাইকোর্ট বেঞ্চের ২১ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হয়। এর আগে গত ১৫ জুন এ রায় দেন আদালত।

মামলার নথি অনুযায়ী, ২০১৬ সালের ২৩ ফেব্রুয়ারি মুসলিম আইন অনুযায়ী মো. রাসেল উদ্দিনের সঙ্গে ইসমত আরা বেগমের বিয়ে হয়। অভিযোগে বলা হয়, ২০১৯ সালের ৪ আগস্ট সন্ধ্যায় কক্সবাজার শহরের বাইতুশ শরফ মসজিদ রোড এলাকার ভাড়া বাসায় রাসেল উদ্দিন তার ব্যবসার জন্য স্ত্রীর কাছে এক লাখ টাকা দাবি করেন। টাকা দিতে অপারগতা জানালে কাঠের লাঠি দিয়ে তাকে শারীরিক নির্যাতন করা হয় বলেও অভিযোগ করা হয়।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

ব্যবসার জন্য স্ত্রীর কাছে টাকা চাওয়া যৌতুক নহে: হাইকোর্ট

আপডেট সময় ১০:১৩:৪৭ পূর্বাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬