টেকনাফের হেফজখানা থেকে জালাল মিয়া নিখোঁজ, সন্ধান চায় পরিবার

- আপডেট সময় ০১:১৫:৩২ পূর্বাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২৬
- / ১৮ বার পড়া হয়েছে
কক্সবাজারের টেকনাফে হেফজখানা থেকে জালাল মিয়া (১৬) নামে এক শিক্ষার্থী নিখোঁজ হয়েছে। এ ঘটনায় তার পরিবারের পক্ষ থেকে টেকনাফ মডেল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। নিখোঁজ শিক্ষার্থীর সন্ধান পেতে পরিবারের পক্ষ থেকে সবার সহযোগিতা কামনা করা হয়েছে।

জিডির তথ্য অনুযায়ী, গত ৭ নভেম্বর ২০২৬, শনিবার দুপুর ১টার দিকে টেকনাফ থানাধীন একটি এলাকা থেকে জালাল মিয়া নিখোঁজ হয়। এরপর পরিবারের সদস্যরা সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি।

নিখোঁজ জালাল মিয়ার পিতার নাম মোঃ ইসলাম এবং মাতার নাম মনোয়ারা বেগম।
নিখোঁজ শিক্ষার্থীর সন্ধান পেলে যোগাযোগ করুন:
📞 ০১৮৭৫৫৩৫০৯০, ০১৮৪৫৫৮৭৮১৫
পরিবারের পক্ষ থেকে তার মোঃ ইদ্রিস মিয়া সন্ধান চেয়ে অনুরোধ করা হয়েছে, কেউ জালাল মিয়ার সন্ধান পেলে উল্লিখিত নম্বরে যোগাযোগ করে তথ্য দেওয়ার জন্য। তার সন্ধানে সকলের আন্তরিক সহযোগিতা কামনা করছে পরিবার।



















