কক্সবাজার ০৮:৫৯ অপরাহ্ন, রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
জালিয়া পালং ইউনিয়ন শ্রমিক কল্যাণ ফেডারেশনের সম্মেলনে জেলা আমীর আনোয়ারী

শ্রমিক-মালিকের বৈষম্য দূরীকরণে ইসলামী অনুশাসনের কোন বিকল্প নেই

নিজস্ব সংবাদদাতা :
  • আপডেট সময় ০২:৫১:০০ অপরাহ্ন, রবিবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৫
  • / ৩৩১ বার পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি:

কক্সবাজার জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মাওলানা নূর আহমদ আনোয়ারী বলেছেন,  মানুষের তৈরি আইনে শ্রমিক শোষণ মুক্ত হবে না। শ্রমিক শোষণ মুক্তির জন্য ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার বিকল্প নেই। ইসলামী রাষ্ট্র ব্যবস্থায় শ্রমিক-মালিকের কোনো বৈষম্য থাকবে না।

শনিবার (১৫ ফেব্রুয়ারী) সকালে জালিয়াপালং সোনারপাড়া মাদ্রাসার হল রুমে আয়োজিত বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন জালিয়াপালং ইউনিয়নের দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নতুন বাংলাদেশ ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করতে শ্রমিকদের এগিয়ে আসার আহ্বান জানিয়ে নূর আহমদ আনোয়ারী আরও বলেন, সকলেই রাষ্ট্রের নাগরিক হিসেবে সমান মর্যাদা ও অধিকার ভোগ করবে। অতীতে অনেক সংগঠন শ্রমিকদের মিথ্যা আশ্বাস দিয়ে রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য দাবার গুটি হিসেবে শ্রমিকদের ব্যবহার করেছে। তারা শ্রমিকদের অধিকার হরণ করেছে।

তিনি আরও বলেন, দেশের ৭০ ভাগ মানুষ বিভিন্ন শ্রমের সাথে অঙ্গাঅঙ্গীভাবে জড়িত থাকার পরও চিকিৎসা, শিক্ষা ও আধুনিক সুযোগ-সুবিধা থেকে শ্রমিকরা বঞ্চিত। তিনি শ্রমিকদের অধিকার আদায়ের জন্য প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ গ্রহণ করার জন্য সরকারের প্রতি দাবি জানান।

জালিয়াপালং ইউনিয়ন শাখা সভাপতি এম জসিম উদ্দিন বাবুলের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে  প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন শ্রমিক কল্যাণ ফেডারেশন কক্সবাজার জেলা সভাপতি শামশুল আলম বাহাদুর। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,  উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাওলানা আব্দুর রহিম, শ্রমিক কল্যাণ ফেডারেশন কক্সবাজার জেলার সহ সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহজাহান, উখিয়া উপজেলা সভাপতি রিদওয়ানুল হক জিশান, সেক্রেটারি আমান উল্লাহ, ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা হোসাইন আহমদ মাদানী, জালিয়া পালং ইউনিয়নের ইউপি সদস্য জননেতা মাওলানা হাফেজ জালাল উদ্দীন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

জালিয়া পালং ইউনিয়ন শ্রমিক কল্যাণ ফেডারেশনের সম্মেলনে জেলা আমীর আনোয়ারী

শ্রমিক-মালিকের বৈষম্য দূরীকরণে ইসলামী অনুশাসনের কোন বিকল্প নেই

আপডেট সময় ০২:৫১:০০ অপরাহ্ন, রবিবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৫