কক্সবাজার ০৮:১৬ অপরাহ্ন, রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

গণমানুষের আকাঙ্খানুযায়ী দাঁড়িপাল্লার জয় নিশ্চিত করতে প্রতিনিধিদের নিরলস পরিশ্রম করতে হবে

নিজস্ব সংবাদদাতা :
  • আপডেট সময় ০৮:১০:২৬ অপরাহ্ন, শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫
  • / ১৯৯ বার পড়া হয়েছে

কক্সবাজার শহর ভোট কেন্দ্র প্রতিনিধি কর্মশালায় জেলা নায়েবে আমীর অ্যাডভোকেট ফরিদ উদ্দিন ফারুকী

“গণমানুষের আকাঙ্খানুযায়ী দাঁড়িপাল্লার জয় নিশ্চিত করতে প্রতিনিধিদের নিরলস পরিশ্রম করতে হবে”

কক্সবাজার জেলা জামায়াতের  নায়েবে আমীর অ্যাডভোকেট ফরিদ উদ্দিন ফারুকী বলেছেন, নিরাপদ ও বাসযোগ্য বাংলাদেশ গড়তে জামায়াতে ইসলামী সকল ধর্ম-বর্ণ ও শ্রেণি-পেশার মানুষ কে সাথে নিয়ে ভোট যুদ্ধের কাজ চালিয়ে যেতে হবে। বাংলাদেশের মানুষ নতুন করে দূর্নীতিমুক্ত ও ইনসাফপূর্ণ একটি বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন দেখছে। গণমানুষের সেই আকাঙ্খা বাস্তবায়ন করার জন্য দাড়িঁপাল্লার বিজয় নিশ্চিত করতে সর্বপর্যায়ের প্রতিনিধিদের নিরলস পরিশ্রম করতে হবে। কক্সবাজার শহর ভোট কেন্দ্র প্রতিনিধি কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।

কক্সবাজার শহর জামায়াতের সেক্রেটারী জেলা মজলিসে শুরা সদস্য রিয়াজ মুহাম্মাদ শাকিল এর সভাপতিত্বে ও শহর নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব কক্সবাজার শহর জামায়াতের সাংগঠনিক সেক্রেটারি মুহাম্মদ শহিদ উল্লাহ’র  সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সাংগঠনিক সেক্রেটারি আল আমিন মুহাম্মদ সিরাজুল ইসলাম, জেলা ওলামা ও মজলিসুস মুফাচ্ছিরিন সভাপতি শফিউল হক জিহাদী, শহর নায়েবে আমীর কফিল উদ্দীন চৌধুরী, সাবেক পৌর মেয়র সরওয়ার কামাল, শহর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আমিনুল ইসলাম হাসান, শহর সাংগঠনিক সেক্রেটারি মাওলানা আবদুর রশিদ প্রমুখ নেতৃবৃন্দ।

এতে কক্সবাজার-৩ আসনের কক্সবাজার শহর সংগঠনের আওতায় প্রায় ৪২টি ভোট কেন্দ্রের পরিচালক, সদস্য সচিব, বিশিষ্ট ব্যক্তি, ছাত্র প্রতিনিধি, মহিলা প্রতিনিধিসহ প্রায় ৪০০জনের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

গণমানুষের আকাঙ্খানুযায়ী দাঁড়িপাল্লার জয় নিশ্চিত করতে প্রতিনিধিদের নিরলস পরিশ্রম করতে হবে

আপডেট সময় ০৮:১০:২৬ অপরাহ্ন, শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫