কক্সবাজার ০৭:১৯ অপরাহ্ন, রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
রাজারকুলে জননেতা ভিপি বাহাদুরের শিক্ষক সমাজের সাথে সৌজন্য সাক্ষাৎ ও উঠান বৈঠক অনুষ্ঠানে

শিক্ষক সমাজ হলো সমাজের আলোকবর্তিকা

এমএ বাপ্পি
  • আপডেট সময় ১২:৪২:১৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫
  • / ১৮৩ বার পড়া হয়েছে

কক্সবাজারের রামু রাজারকুল ইউনিয়নের ফজল আম্বিয়া উচ্চ বিদ্যালয়, কেজি স্কুল ও বালিকা মাদরাসার সম্মানিত শিক্ষকদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জননেতা ভিপি বাহাদুর।

বুধবার (১৫ অক্টোবর ২০২৫) সকালে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শন শেষে তিনি শিক্ষকবৃন্দের সাথে মতবিনিময় করেন এবং শিক্ষা উন্নয়ন, শিক্ষার্থীদের নৈতিক গঠন ও এলাকার সার্বিক উন্নয়ন বিষয়ে আলোচনা করেন।

পরে স্থানীয় জনগণের উপস্থিতিতে দক্ষিণ ঢালার মুখ (ঘোনার পাড়া), চৌকিদার পাড়া, বাহার কাছা, ঢালার মুখ ইত্যাদি এলাকায় উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জননেতা ভিপি বাহাদুর। তিনি বলেন, “শিক্ষক সমাজ হলো সমাজের আলোকবর্তিকা। একটি উন্নত ও সচেতন জাতি গঠনে শিক্ষকদের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ।”

এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও এলাকাবাসী।
দক্ষিণ ঘোনার পাড়া, চৌকিদার পাড়া, বাহার কাছা, ঢালার মুখ ইত্যাদি এলাকায় উঠান বৈঠকের পরে সিকদার পাড়া, নয়া পাড়া, দেওয়াঙ্গপাড়া, শিকলঘাটা থেকে ফরেস্ট অফিস ও পঞ্জেখানায় গণসংযোগ করেন এবং তিনি রাজনৈতিক ও বিশিষ্ট ব্যক্তি এবং বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষকদের সঙ্গে কুশল বিনিময় করেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

রাজারকুলে জননেতা ভিপি বাহাদুরের শিক্ষক সমাজের সাথে সৌজন্য সাক্ষাৎ ও উঠান বৈঠক অনুষ্ঠানে

শিক্ষক সমাজ হলো সমাজের আলোকবর্তিকা

আপডেট সময় ১২:৪২:১৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫