কক্সবাজার-৩ আসনে বিএনপি প্রার্থী লুৎফুর রহমান কাজলকে জামায়াত প্রার্থীর অভিনন্দন

- আপডেট সময় ০৮:৪৫:৫০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ নভেম্বর ২০২৫
- / ৩০২ বার পড়া হয়েছে
কক্সবাজার প্রতিনিধি:
কক্সবাজার-৩ (সদর, রামু, ঈদগাঁও) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কর্তৃক মনোনয়ন পাওয়ায় সাবেক সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির মৎস্যজীবী বিষয়ক সম্পাদক আলহাজ্ব লুৎফুর রহমান কাজলকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন একই আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী শহিদুল আলম বাহাদুর।
আজ মঙ্গলবার (৪ নভেম্বর) সকালে এক ফেসবুক পোস্টে শহিদুল আলম বাহাদুর এই শুভেচ্ছা বার্তাটি প্রকাশ করেন।
পোস্টে তিনি লুৎফুর রহমান কাজলকে ‘কক্সবাজারের পরিচ্ছন্ন রাজনীতিবিদ’ এবং ‘অত্যন্ত শ্রদ্ধাভাজন’ বলে উল্লেখ করেন। তিনি আশা প্রকাশ করে বলেন, “আশাকরি সৌহার্দ্য, ভ্রাতৃত্ব আন্তরিকতা ও শান্তিপূর্ণ পরিবেশে অবাধ, নিরপেক্ষ ও গ্রহণ যোগ্য নির্বাচন অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ।”
জামায়াত মনোনীত প্রার্থীর পক্ষ থেকে বিএনপি প্রার্থীকে এই ধরনের অভিনন্দন জানানোকে স্থানীয় রাজনৈতিক মহলে একটি ইতিবাচক ও সৌহার্দ্যপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।




















