কক্সবাজার ০৯:০২ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মহেশখালীতে ১৮ জন গ্রেপ্তার, মাদক মামলায় ৩ ব্যবসায়ীসহ আদালতে সোপর্দ

মহেশখালী প্রতিনিধি
  • আপডেট সময় ০৮:১৭:০১ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
  • / ৬ বার পড়া হয়েছে

Oplus_131072

কক্সবাজারের মহেশখালী থানা পুলিশ গত ২৪ ঘণ্টায় বিভিন্ন মামলায় অভিযান চালিয়ে ১৮ জন আসামিকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারদের মধ্যে ওয়ারেন্টভুক্ত আসামি, পূর্বের মামলার আসামি, মাদক ব্যবসায়ী ও মাদক সেবনকারী রয়েছেন।

সোমবার (২৮ সেপ্টেম্বর) মহেশখালী থানা পুলিশ সূত্রে এ তথ্য জানা গেছে।

পুলিশের দেওয়া তথ্যমতে, অভিযানে ওয়ারেন্টভুক্ত একজন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া পূর্বের মামলায় আরও চারজনকে গ্রেপ্তার করা হয়।

নিয়মিত মামলায় মাদক ব্যবসায়ী হিসেবে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পাশাপাশি ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারায় মাদক সেবনের অভিযোগে আটজন এবং পুলিশ আইনের ৩৪ ধারায় আরও একজন মাদক সেবনকারীকে গ্রেপ্তার করা হয়েছে।

এ ছাড়া ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ জানায়, গত ২৪ ঘণ্টায় বিভিন্ন অভিযানে গ্রেপ্তার হওয়া মোট ১৮ জন আসামিকে আইনানুগ প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

মহেশখালী থানা পুলিশ জানিয়েছে, মাদকবিরোধী অভিযানসহ আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

মহেশখালীতে ১৮ জন গ্রেপ্তার, মাদক মামলায় ৩ ব্যবসায়ীসহ আদালতে সোপর্দ

আপডেট সময় ০৮:১৭:০১ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬