কক্সবাজার ০৯:০২ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

কোমলমতি শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন শহিদুল আলম বাহাদুর

নিজস্ব সংবাদদাতা :
  • আপডেট সময় ০১:২৯:০৯ অপরাহ্ন, রবিবার, ৯ নভেম্বর ২০২৫
  • / ৩৬০ বার পড়া হয়েছে

কক্সবাজার প্রতিনিধি:

কক্সবাজার-৩ (সদর-রামু-ঈদগাঁও) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী শহিদুল আলম বাহাদুর কোমলমতি শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করেছেন। রবিবার (৯ নভেম্বর) সকালে ঝিলংজা দক্ষিণ চাঁন্দের পাড়া হযরত আবু বকর সিদ্দিক (রা.) নূরানী মাদ্রাসার শিক্ষার্থীদের অংশগ্রহণে এই আনন্দঘন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শহিদুল আলম বাহাদুর বলেন, “শিক্ষা জাতির মেরুদণ্ড। দেশের ভবিষ্যৎ প্রজন্মকে নৈতিক ও আধুনিক শিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতেই জামায়াতে ইসলামী কাজ করছে।”

এসময় উপস্থিত ছিলেন কক্সবাজার সদর উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি আজিজুর রহমান, মাদ্রাসা পরিচালনা কমিটির সদস্যবৃন্দ, শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকগণ।

শিক্ষার্থীরা নতুন স্কুল ব্যাগ পেয়ে আনন্দ প্রকাশ করে এবং অতিথিদের প্রতি কৃতজ্ঞতা জানায়। অনুষ্ঠান শেষে সকলের মাঝে মিষ্টি বিতরণ করা হয়।

নিউজটি শেয়ার করুন

কোমলমতি শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন শহিদুল আলম বাহাদুর

আপডেট সময় ০১:২৯:০৯ অপরাহ্ন, রবিবার, ৯ নভেম্বর ২০২৫