কক্সবাজার ০৯:০২ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

চকরিয়ায় ছাত্রদলের উদ্যোগে “মেধাবীদের খোঁজে” বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

এইচ.এম. সবুজ
  • আপডেট সময় ০৭:০০:২৩ অপরাহ্ন, সোমবার, ১৭ নভেম্বর ২০২৫
  • / ২৬৭ বার পড়া হয়েছে

চকরিয়া প্রতিনিধি:
চকরিয়া উপজেলা ছাত্রদলের উদ্যোগে সোমবার (১৭ নভেম্বর) ফাঁসিয়াখালী ইউনিয়নের একাধিক শিক্ষা প্রতিষ্ঠানে একযোগে অনুষ্ঠিত হয়েছে “মেধাবীদের খোঁজে” বৃত্তি পরীক্ষা ২০২৫। প্রতিযোগিতামূলক এই পরীক্ষায় বিভিন্ন বিদ্যালয়ের বিপুল সংখ্যক শিক্ষার্থী অংশগ্রহণ করে।

আয়োজকরা জানান, এলাকার মেধাবী শিক্ষার্থীদের চিহ্নিত করা, তাদের উৎসাহিত করা এবং আগামী প্রজন্মকে শিক্ষার আলোয় আরও এগিয়ে নিতে এবারের বিশেষ আয়োজনটি করা হয়েছে।

পরীক্ষা পরিচালনার সার্বিক দিক তদারকি করতে বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেন চকরিয়া উপজেলা ছাত্রদলের সভাপতি রেজাউল করিম বাপ্পি, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নোমান এবং ফাঁসিয়াখালী ইউনিয়ন ছাত্রদলের নেতৃবৃন্দ।

নেতৃবৃন্দরা বলেন, শিক্ষার্থীদের প্রতিভা বিকাশে ছাত্রদল ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখবে। তারা আরও জানান, যোগ্যতা ও মেধা বিকাশে এমন বৃত্তি পরীক্ষা শিক্ষার্থীদের সামনে নতুন সম্ভাবনার দ্বার উন্মুক্ত করবে।

নিউজটি শেয়ার করুন

চকরিয়ায় ছাত্রদলের উদ্যোগে “মেধাবীদের খোঁজে” বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

আপডেট সময় ০৭:০০:২৩ অপরাহ্ন, সোমবার, ১৭ নভেম্বর ২০২৫