প্রবাসী বাংলাদেশিদের জন্য পোস্টাল ভোটের সময়সূচি প্রকাশ করেছে নির্বাচন কমিশন

- আপডেট সময় ১০:৩৪:৪৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫
- / ৬৭৯ বার পড়া হয়েছে
স্টাফ রিপোর্টার:
আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিদেশে অবস্থানরত সব প্রবাসী বাংলাদেশি পোস্টাল ভোটের মাধ্যমে ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন—এমন ঘোষণার পর দেশভিত্তিক সময়সূচি প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। নির্ধারিত সময়ের মধ্যেই আবেদন ও ভোট প্রদানের আহ্বান জানিয়েছে কমিশন।
ইসি জানিয়েছে, ১৯ নভেম্বর থেকে ২৩ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত বিভিন্ন মহাদেশ ও দেশের ভিত্তিতে পর্যায়ক্রমে পোস্টাল ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। তা হলো:
ইস্ট এশিয়ার দেশসমূহ—চীন, জাপান, দক্ষিণ কোরিয়া, উত্তর কোরিয়া—আগামী ১৯ থেকে ২৩ নভেম্বর ২০২৫ তারিখ পর্যন্ত।
দক্ষিণ আমেরিকার দেশসমূহ—আর্জেন্টিনা, বলিভিয়া, ব্রাজিল, চিলি, কলোম্বিয়া, ইকুয়েডর, গায়ানা, প্যারাগুয়ে, পেরু, উরুগুয়ে, ভেনেজুয়েলা—আগামী ১৯ থেকে ২৩ নভেম্বর ২০২৫ তারিখ পর্যন্ত।
আফ্রিকার দেশসমূহ—আলজেরিয়া, বতসোয়ানা, ক্যামেরুন, সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক, চাদ, কঙ্গো, কঙ্গো, মিশর, ইরিত্রিয়া, ইথিওপিয়া, গাম্বিয়া, ঘানা, গিনিয়া, কেনিয়া, লাইবেরিয়া, লিবিয়া, মালি, মৌরিতানিয়া, মৌরিতাস, মরোক্কো, মোজাম্বিক, নামিবিয়া, নাইজার, নাইজেরিয়া, রোয়ান্ডা, সেনেগাল, সিয়েরা লিওন, সোমালিয়া, দক্ষিণ আফ্রিকা, দক্ষিণ সুদান, সুদান, তানজানিয়া, তিউনিসিয়া, উগান্ডা, জাম্বিয়া, জিম্বাবুয়ে—আগামী ১৯ থেকে ২৩ নভেম্বর ২০২৫ তারিখ পর্যন্ত।
উত্তর আমেরিকার দেশসমূহ—বাহামাস, কানাডা, কোস্টা রিকা, কিউবা, ডমিনিকান রিপাবলিক, গুয়াতেমালা, হাইতি, হন্ডুরাস, জ্যামাইকা, মেক্সিকো, নিকারাগুয়া, পানামা, ট্রিনিডাড ও টোবাগো, যুক্তরাষ্ট্র—আগামী ২৪ থেকে ২৮ নভেম্বর ২০২৫ তারিখ পর্যন্ত।
ওশেনিয়ার দেশসমূহ—অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড—আগামী ২৪ থেকে ২৮ নভেম্বর ২০২৫ তারিখ পর্যন্ত।
ইউরোপের দেশসমূহ—আলবেনিয়া, অস্ট্রিয়া, বেলারুশ, বেলজিয়াম, বসনিয়া ও হার্জেগোভিনা, বুলগেরিয়া, ক্রোয়েশিয়া, সাইপ্রাস, চেক রিপাবলিক, ডেনমার্ক, এস্তোনিয়া, ফিনল্যান্ড, ফ্রান্স, জার্মানি, গ্রিস, হাঙ্গেরি, আইসল্যান্ড, ইতালি, আয়ারল্যান্ড, লাতভিয়া, লিথুয়ানিয়া, লুক্সেমবার্গ, উত্তর মেসিডোনিয়া, মলডোভা, মোনাকো, মন্টেনেগ্রো, নেদারল্যান্ডস, নরওয়ে, পোল্যান্ড, পর্তুগাল, রোমানিয়া, সার্বিয়া, স্লোভাকিয়া, স্লোভেনিয়া, স্পেন, সুইডেন, সুইজারল্যান্ড, যুক্তরাজ্য, ভ্যাটিকান সিটি, তুরস্ক—আগামী ২৯ নভেম্বর থেকে ০৩ ডিসেম্বর ২০২৫ তারিখ পর্যন্ত।
দক্ষিণ এশিয়ার দেশসমূহ—আফগানিস্তান, ভুটান, ভারত, মালদ্বীপ, নেপাল, পাকিস্তান, শ্রীলঙ্কা—আগামী ০৯ থেকে ১৩ ডিসেম্বর ২০২৫ তারিখ পর্যন্ত।
মধ্যপ্রাচ্যে–শুধুমাত্র সৌদি আরব আগামী ০৪ থেকে ০৮ ডিসেম্বর ২০২৫ তারিখ পর্যন্ত।
মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশসমূহ—আর্মেনিয়া, আজারবাইজান, বাহরাইন, জর্জিয়া, ইরান, জর্ডান, কুয়েত, লেবানন, ওমান, কাতার, সংযুক্ত আরব আমিরাত, উজবেকিস্তান—আগামী ১৪ থেকে ১৮ ডিসেম্বর ২০২৫ তারিখ পর্যন্ত।
দক্ষিণ–পূর্ব এশিয়ার দেশসমূহ—কম্বোডিয়া, ইন্দোনেশিয়া, লাওস, মালয়েশিয়া, মিয়ানমার, ফিলিপাইনস, সিঙ্গাপুর, পূর্ব তিমুর, ভিয়েতনাম—আগামী ০৯ থেকে ১৩ ডিসেম্বর ২০২৫ তারিখ পর্যন্ত।
বাংলাদেশে অবস্থানরত—নির্বাচনে সহযোগিতাকারী সরকারি কর্মকর্তা, ভোট গ্রহণ কর্মী ও সাময়িক প্রবাসী ভোটার—আগামী ১৯ থেকে ২৩ ডিসেম্বর ২০২৫ তারিখ পর্যন্ত
ইসি জানায়, পোস্টাল ভোটের আবেদন ও ভোট প্রদানের সমস্ত নির্দেশনা পাওয়া যাবে Postal Vote BD App-এ।
Play Store / App Store-এ গিয়ে ‘Postal Vote BD’ লিখে সার্চ দিলে পেয়ে যাবেন খুব সহজে। যেকোনো প্রয়োজনে সার্বক্ষণিক যোগাযোগ: হটলাইন- +8809610000105; ইমেইল: info@oex.gov.bd; ওয়েবসাইট: www.ecs.gov.bd
ইসি আরও জানিয়েছে—“প্রবাসে থাকলেও ভোটারদের একটি ভোটও দেশের ভবিষ্যৎ নির্মাণে মূল্যবান। নির্ধারিত সময়সীমার মধ্যেই প্রবাসী বাংলাদেশিদের আবেদন সম্পন্ন করতে হবে।”




















