দৈনিক ‘নবচেতনা পত্রিকা’-এর কক্সবাজার প্রতিনিধি হলেন সাংবাদিক ফয়সাল আলম সাগর

- আপডেট সময় ১০:১৪:০১ অপরাহ্ন, শনিবার, ২২ নভেম্বর ২০২৫
- / ১৫৩ বার পড়া হয়েছে
চকরিয়া প্রতিনিধি:
কক্সবাজারের চকরিয়ার তরুণ ও সম্ভাবনাময় সংবাদকর্মী ফয়সাল আলম সাগর জাতীয় দৈনিক নবচেতনা পত্রিকা-এর কক্সবাজার প্রতিনিধি (ভ্রাম্যমাণ) হিসেবে আনুষ্ঠানিক নিয়োগ পেয়েছেন। সম্প্রতি তিনি পত্রিকার পক্ষ থেকে অফিসিয়াল আইডি গ্রহণের মাধ্যমে নতুন দায়িত্বের যাত্রা শুরু করেন।
নিজ অনুভূতি প্রকাশ করে তিনি বলেন, “সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনই আমার প্রথম অঙ্গীকার। এই দায়িত্ব আমাকে আরও দায়িত্বশীল, পেশাদার ও সত্যনিষ্ঠ হতে অনুপ্রাণিত করছে।”
তিনি বিশেষ ধন্যবাদ জানান সম্মানিত সম্পাদক মো. সাখাওয়াত হোসেন, জেলা প্রতিনিধি নুরুল আলম সিকদার, এবং পুরো নবচেতনা পরিবারকে—আস্থা ও ভালোবাসার জন্য।
ফয়সাল আলম সাগরের এই অর্জনে সহকর্মী, সাংবাদিক সমাজ ও শুভাকাঙ্ক্ষীরা আন্তরিক অভিনন্দন জানিয়েছেন। সবার প্রত্যাশা—তার সততা, নিষ্ঠা ও পেশাদারিত্ব কক্সবাজারের গণমাধ্যম অঙ্গনে নতুন সম্ভাবনার দুয়ার খুলে দেবে।















