কক্সবাজার ০৯:০৩ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
বারবাকিয়ায় উৎসবমুখর কাউন্সিল শেষে দলবদলের ঘোষণা

পেকুয়ায় আওয়ামী লীগের ৩০ নেতাকর্মীর বিএনপিতে যোগদান

নিজস্ব সংবাদদাতা :
  • আপডেট সময় ০৮:৩৭:৪১ পূর্বাহ্ন, সোমবার, ২৪ নভেম্বর ২০২৫
  • / ১২৯ বার পড়া হয়েছে

পেকুয়া প্রতিনিধি:
কক্সবাজারের পেকুয়া উপজেলার বারবাকিয়া ইউনিয়নে আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের মোট ৩০ জন নেতাকর্মী আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগদান করেছেন। শনিবার (২২ নভেম্বর) রাত ৮টার দিকে বারবাকিয়া ইউনিয়ন বিএনপির আওতাধীন ০৪ নং ওয়ার্ড বিএনপির সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠানে ফুল দিয়ে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইকবাল হোসেনের হাতে যোগদান করেন তারা।

কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হয় বারবাকিয়া ইউনিয়ন বিএনপির আহবায়ক মাষ্টার ইউনুসের সভাপতিত্বে এবং উপজেলা বিএনপির সাবেক মানবাধিকার বিষয়ক সম্পাদক এডভোকেট জেড এম মিনারের সঞ্চালনায়। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইকবাল হোসেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—উপজেলা কৃষক দলের সভাপতি আবু ছিদ্দিক রনি, উপজেলা ওলামা দলের সদস্য সচিব মৌলভী সানা উল্লাহ, উপজেলা বিএনপির প্রচার সম্পাদক মুজিবুল হক চৌধুরী, ইঞ্জিনিয়ার সাইফুল ইসলাম, ইদ্রিস বাদশা, মেম্বার আলমগীর, ছরওয়ার কামাল, ইউনিয়ন যুবদলের আহবায়ক শওকত হোসেন, সদস্য সচিব মৌলভী নুরুল হোসাইন, সেচ্ছাসেবক দলের আহবায়ক এটিএম গিয়াস উদ্দিন হায়দার, কৃষকদলের আহবায়ক তৌহিদুল ইসলাম, ছাত্রদলের আহবায়ক আব্দুল আলিম, সদস্য সচিব তৌহিদুল ইসলামসহ যুবদল, ছাত্রদল ও অঙ্গসংগঠনের আরও নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের ৩০ নেতাকর্মীর মধ্যে উল্লেখযোগ্য হলেন—আওয়ামী লীগ নেতা ও সমাজপতি আবুল কাশেম, মো. শাহাদাত, আমির হোসাইন, মোহাম্মদ কামাল, বদিউল আলম, মো. কাছিম, বাদল চন্দ্র শীল, আবদুল খালেক, নুরুল হোসাইন, নজরুল, নুরুল হক, মো. নাছির মহি উদ্দিন, মো. বশর, বদি আলম (২), মো. করিম, মো. কাশেম, নাজিম উদ্দিন, মো. জসিম, মো. জমির, আলমগীর, উজ্জ্বল চন্দ্র শীল, আবু তালেব, নবীর হোসাইন, মো. আনসার, মো. রাজিব, মো. মনু প্রমুখ।

যোগদানকারীরা বলেন—“বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদের উন্নয়ন, মানবিক কর্মকাণ্ড ও রাজনৈতিক সততার প্রতি আস্থা রেখেই আমরা আওয়ামী লীগের ভুল রাজনীতি থেকে বের হয়ে বিএনপিতে যোগদান করেছি। এ অঞ্চলের উন্নয়নে সালাহউদ্দিন আহমেদের অবদান অনন্য। তাঁর হাতকে শক্তিশালী করতে আমরা বিএনপিতে এসেছি।”

নিউজটি শেয়ার করুন

বারবাকিয়ায় উৎসবমুখর কাউন্সিল শেষে দলবদলের ঘোষণা

পেকুয়ায় আওয়ামী লীগের ৩০ নেতাকর্মীর বিএনপিতে যোগদান

আপডেট সময় ০৮:৩৭:৪১ পূর্বাহ্ন, সোমবার, ২৪ নভেম্বর ২০২৫