কক্সবাজার ১০:০১ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠকে খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়া

নিজস্ব সংবাদদাতা :
  • আপডেট সময় ১১:১৪:৩২ অপরাহ্ন, বুধবার, ২৬ নভেম্বর ২০২৫
  • / ১৪৬ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিবেদক:
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠক আজ বুধবার (২৬ নভেম্বর) বিকেল ৪টা ৩০ মিনিটে সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। আমীর ডা. শফিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ বৈঠকে নায়েবে আমীরগণ, সেক্রেটারি জেনারেল, সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

বৈঠকে অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ও সাবেক সংসদ সদস্য ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের এবং বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য, সুস্থতা ও দীর্ঘায়ুর জন্য মহান আল্লাহর দরবারে বিশেষ দোয়া করা হয়। পাশাপাশি তাদের দ্রুত সুস্থতার জন্য দেশবাসীর নিকট দোয়া কামনাও জানানো হয়।

সভায় নেতৃবৃন্দ আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য ও ভয়-ভীতিমুক্ত পরিবেশে সম্পন্ন করার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন। বৈঠকে দেশের সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতি নিয়েও বিস্তারিত আলোচনা হয়।

এছাড়া জুলাই জাতীয় সনদ (সংবিধান আদেশ) বাস্তবায়নের লক্ষ্যে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে ব্যাপক জনমত গঠনে সারাদেশে প্রচারণা জোরদারের সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

জাতীয় নির্বাচনের পূর্বে গণভোট আয়োজনসহ ৫-দফা গণদাবি বাস্তবায়নের লক্ষ্যে আন্দোলনরত ৮ দলের পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে দেশের ৭টি বিভাগীয় শহরে অনুষ্ঠিতব্য সমাবেশ সফল করতে দেশবাসীর প্রতি বিশেষ আহ্বান জানানো হয়।

বৈঠকে আগামী ২৮ ও ২৯ নভেম্বর অনুষ্ঠিতব্য কেন্দ্রীয় মজলিসে শূরার বার্ষিক অধিবেশনের প্রস্তুতিমূলক কার্যক্রম সম্পর্কেও বিস্তারিত পর্যালোচনা করা হয়।

পরিশেষে নেতৃবৃন্দ দেশ ও জাতির সার্বিক কল্যাণ, ন্যায় ও সত্যের প্রতিষ্ঠা এবং শান্তিপূর্ণ, ন্যায়ভিত্তিক ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে সর্বস্তরের জনগণের সহযোগিতা ও দোয়া কামনা করেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠকে খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়া

আপডেট সময় ১১:১৪:৩২ অপরাহ্ন, বুধবার, ২৬ নভেম্বর ২০২৫