কক্সবাজার ০১:০২ অপরাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

জামায়াতের এমপি প্রার্থী আব্দুল্লাহ আল ফারুকের পিতার জানাযায় শোকাহত মানুষের ঢল

নিজস্ব সংবাদদাতা :
  • আপডেট সময় ০৮:২৭:২৭ অপরাহ্ন, সোমবার, ১ ডিসেম্বর ২০২৫
  • / ৩৮৭ বার পড়া হয়েছে

চকরিয়া প্রতিনিধি:
বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনের জাতীয় সংসদ সদস্য প্রার্থী আব্দুল্লাহ আল ফারুকের পিতা ও চট্টগ্রাম বন্দরের অবসরপ্রাপ্ত কর্মকর্তা নুরুল কবিরের জানাযা সম্পন্ন হয়েছে।

সোমবার (১ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টায় চকরিয়ার হারবাং উচ্চ বিদ্যালয় মাঠে তার জানাযা অনুষ্ঠিত হয়। এর আগে একইদিন দুপুর সাড়ে ১২টায় নিজ বাসভবনে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

জানাযার আগে শোকাহত হাজারো মুসল্লীদের সামনে বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি মাওলানা মুহাম্মদ শাহজাহান। কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সাবেক এমপি আলহাজ্ব শাহজাহান চৌধুরী, কক্সবাজার জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মাওলানা নুর আহমদ আনোয়ারী, সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান এএইচ সালাহউদ্দিন মাহমুদ, জেলা জামায়াতের সেক্রেটারি মোহাম্মদ জাহিদুল ইসলাম, জেলা সহকারী সেক্রেটারি ও ইসলামপুর ইউপি চেয়ারম্যান মোহাম্মদ দেলোয়ার হোসেন, জেলা সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ হেদায়েত উল্লাহ।

এছাড়া উপস্থিত ছিলেন চকরিয়া উপজেলা জামায়াতের আমীর মাওলানা আবুল বশর, পৌরসভা আমীর আরিফুল কবির, চকরিয়া উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক, পেকুয়া উপজেলা আমীর মাওলানা ইমতিয়াজ উদ্দিন, মাতামুহুরি সাংগঠনিক উপজেলার আমীর মাওলানা ফরিদুল আলম, বারবাকিয়া ইউনিয়নের চেয়ারম্যান মাওলানা বদিউল আলম জিহাদি, খুটাখালী ইউনিয়নের চেয়ারম্যান মাওলানা আব্দুর রহমান ও বরইতলী ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ ছালেকুজ্জামান।

জানাযায় আরও উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাওলানা সরওয়ার আলম কুতুবী এবং ছাত্রশিবির কক্সবাজার জেলা সভাপতি আব্দুর রহিম নূরী।

মৃত্যুর পূর্বে দেওয়া অসিয়ত অনুযায়ী জানাযার ইমামতি করেন কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা মোহাম্মদ শাহজাহান।

মরহুম নুরুল কবির ৪ ছেলে, ৩ মেয়ে, স্ত্রীসহ অসংখ্য গুণিজন রেখে গেছেন।

জানাযাপূর্ব বক্তব্যে পুত্র আব্দুল্লাহ আল ফারুক উপস্থিত সকল মুসল্লীর প্রতি কৃতজ্ঞতা জানান এবং তার পিতার মাগফিরাত কামনায় দোয়া প্রার্থনা করেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

জামায়াতের এমপি প্রার্থী আব্দুল্লাহ আল ফারুকের পিতার জানাযায় শোকাহত মানুষের ঢল

আপডেট সময় ০৮:২৭:২৭ অপরাহ্ন, সোমবার, ১ ডিসেম্বর ২০২৫