কক্সবাজার ০৬:২৩ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ নস্যাৎকারীদের ষড়যন্ত্র রুখে দিতে হবে: মুহাম্মদ শাহজাহান

উসমান কুতুবী
  • আপডেট সময় ০৭:১৬:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬
  • / ২৯৫ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার:
বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ শাহজাহান বলেছেন, “জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে হলে নির্বাচনের আগে ও নির্বাচন চলাকালীন সর্বক্ষেত্রে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে। সব রাজনৈতিক দলের জন্য সমান সুযোগ, সভা-সমাবেশের স্বাধীনতা, প্রচারণার ন্যায্য পরিবেশ এবং প্রশাসনের পূর্ণ নিরপেক্ষতা ছাড়া কোনো নির্বাচনই অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য হতে পারে না।”

তিনি আরও বলেন, “দীর্ঘদিন ধরে জনগণ তাদের ভোটাধিকার থেকে বঞ্চিত। এই অবস্থা থেকে উত্তরণ ঘটাতে হলে নির্বাচন কমিশনের পাশাপাশি প্রশাসনকে দায়িত্বশীল ও পক্ষপাতমুক্ত ভূমিকা পালন করতে হবে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ প্রশাসনের সব স্তরকে জনগণের আস্থার জায়গায় ফিরিয়ে আনতে হবে।”

মঙ্গলবার (১৩ জানুয়ারি) বিকাল ৪টায় শহরের একটি হলরুমে বাংলাদেশ জামায়াতে ইসলামী কক্সবাজার সদর, রামু ও ঈদগাঁও উপজেলার উদ্যোগে আয়োজিত ইউনিয়ন প্রতিনিধি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, “জামায়াতে ইসলামী একটি ন্যায়ভিত্তিক, কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে রাজনীতি করে। আমরা ক্ষমতার জন্য নয়, বরং জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য আন্দোলন করছি। অবাধ নির্বাচনের মাধ্যমেই জনগণের প্রকৃত প্রতিনিধি নির্বাচিত হতে পারে—এটাই আমাদের দাবি।”

কক্সবাজার জেলা জামায়াতের নায়েবে আমীর এবং কক্সবাজার-৩ আসন পরিচালনা কমিটির পরিচালক ফরিদ উদ্দিন ফারুকীর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশটি সঞ্চালনা করেন কক্সবাজার জেলা সাংগঠনিক সেক্রেটারি আল আমীন মুহাম্মদ সিরাজুল ইসলাম।

সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কক্সবাজার জেলা নায়েবে আমীর মুফতি মুহাম্মদ হাবিবুল্লাহ, কক্সবাজার সদর উপজেলার সাবেক চেয়ারম্যান সলিমুল্লাহ বাহাদুর এবং জেলা অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মাওলানা দেলোয়ার হোসেন, সাবেক কক্সবাজার পৌর মেয়র সরওয়ার কামাল।

এছাড়াও উপস্থিত ছিলেন কক্সবাজার সদর উপজেলা আমীর খোরশেদ আলম আনসারী, রামু উপজেলা আমীর ফয়জুল্লাহ মুহাম্মদ হাসান, ঈদগাঁও উপজেলা আমীর সলিমুল্লাহ জিহাদী, কক্সবাজার শহর সেক্রেটারি রিয়াজ মুহাম্মদ শাকিল, রামু উপজেলা সেক্রেটারি আবু নাঈম মুহাম্মদ হারুন, ঈদগাঁও উপজেলা সেক্রেটারি মাওলানা নুরুল আজিমসহ উপজেলা কর্মপরিষদ সদস্য, বিভিন্ন ইউনিয়নের সভাপতি, সেক্রেটারিবৃন্দ।

সমাবেশে বক্তারা বলেন, একটি অংশগ্রহণমূলক, অবাধ ও নিরপেক্ষ নির্বাচনই দেশের রাজনৈতিক স্থিতিশীলতা ও গণতন্ত্র পুনরুদ্ধারের একমাত্র পথ। এ লক্ষ্যে তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের পাশাপাশি প্রশাসনের কার্যকর ও নিরপেক্ষ সহযোগিতা অপরিহার্য।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ নস্যাৎকারীদের ষড়যন্ত্র রুখে দিতে হবে: মুহাম্মদ শাহজাহান

আপডেট সময় ০৭:১৬:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬