মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবস উপলক্ষে কক্সবাজার শহর জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল

এম এ বাপ্পি
- আপডেট সময় ০১:১৭:২৯ অপরাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬
- / ৪৩১ বার পড়া হয়েছে
মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবস উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী-এর কক্সবাজার শহর শাখার উদ্যোগে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল আজ ২১ ফেব্রুয়ারি সকাল ১০টায় কক্সবাজার শহর জামায়াতের কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চকরিয়া-পেকুয়া, কক্সবাজার-১ আসনে জামায়াত মনোনীত প্রার্থী ও কক্সবাজার শহর জামায়াতের আমীর আব্দুল্লাহ আল ফারুক। তিনি ভাষা শহীদদের আত্মত্যাগের কথা স্মরণ করে বলেন, মাতৃভাষার মর্যাদা রক্ষা ও দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব অক্ষুণ্ন রাখতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন শহর জামায়াতের নায়েবে আমীর কফিল উদ্দিন চৌধুরী এবং সঞ্চালনা করেন শহর জামায়াতের সাংগঠনিক সেক্রেটারি মোঃ শহীদুল্লাহ।
আলোচনা শেষে ভাষা শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করা হয়।
ট্যাগস :















