কক্সবাজার ০৩:২৮ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

শাপলাকুঁড়ি আসরে কুঁড়ি বিকাশ অনুষ্ঠান সম্পন্ন

নিজস্ব সংবাদদাতা :
  • আপডেট সময় ১০:১৩:২২ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬
  • / ২৪৫ বার পড়া হয়েছে

জাতীয় শিশুকিশোর সংগঠন ফুলকুঁড়ি আসর চট্টগ্রাম মহানগরীর নীহারিকা শাখার অধীন চান্দগাঁও অঞ্চলের শাপলাকুঁড়ি আসরে কুঁড়ি বিকাশ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

“পাড়ায় পাড়ায় ফুলকুঁড়ি, এসো সবাই দেশ গড়ি” এই স্লোগানকে সামনে রেখে আয়োজিত অনুষ্ঠানে কচিকাঁচাদের নৈতিক, চারিত্রিক ও সৃজনশীল বিকাশে বিভিন্ন দিকনির্দেশনামূলক আলোচনা অনুষ্ঠিত হয়। পাশাপাশি কুরআন তিলাওয়াত, হামদ-নাত, কবিতা আবৃত্তি, সাধারণ জ্ঞান ও সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে শিশু-কিশোরদের প্রতিভা বিকাশের সুযোগ সৃষ্টি করা হয়।

অনুষ্ঠানে বক্তারা বলেন, শিশু-কিশোরদের আদর্শ নাগরিক হিসেবে গড়ে তুলতে ফুলকুঁড়ি আসর দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। আগামী দিনের নেতৃত্ব তৈরিতে এবং দেশপ্রেম, নৈতিকতা ও মানবিক মূল্যবোধে সমৃদ্ধ প্রজন্ম গঠনে এ ধরনের কার্যক্রম অত্যন্ত কার্যকর।

অনুষ্ঠানে স্থানীয় দায়িত্বশীল, অভিভাবক ও বিপুল সংখ্যক শিশু-কিশোর উপস্থিত ছিলেন। শেষে অংশগ্রহণকারী কুঁড়িদের উৎসাহিত করতে বিভিন্ন পুরস্কার ও শুভেচ্ছা উপহার প্রদান করা হয়।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

শাপলাকুঁড়ি আসরে কুঁড়ি বিকাশ অনুষ্ঠান সম্পন্ন

আপডেট সময় ১০:১৩:২২ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬