বদরখালী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী কামাল উদ্দিন

- আপডেট সময় ০২:৪৮:২০ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
- / ১০ বার পড়া হয়েছে
কক্সবাজারের মাতামুহুরী উপজেলার ঐতিহ্যবাহী বদরখালী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বাংলাদেশ জামায়াতে ইসলামীর একক প্রার্থী হিসেবে নাম ঘোষণা করা হয়েছে এলাকার পরিচিত ও বর্ষীয়ান সংগঠক আলহাজ্ব কামাল উদ্দিন বাবুল সিকদারের।
বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির সাবেক সফল সহ-সভাপতি আলহাজ্ব কামাল উদ্দিন বাবুল সিকদারকে দলীয় মনোনয়ন প্রদান করায় স্থানীয় সুশীল সমাজ ও ভোটারদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। তিনি দীর্ঘদিন ধরে বদরখালীর সামাজিক, অর্থনৈতিক ও কৃষি খাতের উন্নয়নে নিবেদিতভাবে কাজ করে আসছেন। সমবায় সমিতির নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতার কারণে সাধারণ খেটে খাওয়া মানুষের কাছে তাঁর বিশেষ গ্রহণযোগ্যতা রয়েছে।
স্থানীয় দলীয় সূত্রে জানা যায়, সর্বস্তরের জনগণের সেবা এবং বদরখালী ইউনিয়নকে একটি বৈষম্যহীন ও সমৃদ্ধ মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তোলার লক্ষ্যেই তাঁকে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতার জন্য বেছে নেওয়া হয়েছে।



















