জাতীয় পর্যায়ে ‘আযান’ প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন তামিম আহমেদের

নিজস্ব সংবাদদাতা :
- আপডেট সময় ০৯:৫৯:৪৫ পূর্বাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬
- / ২৪৪ বার পড়া হয়েছে
কক্সবাজারের ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান হাশেমিয়া কামিল মাদরাসার সপ্তম শ্রেণির ছাত্র তামিম আহমেদ ইসলামিক ফাউন্ডেশন আয়োজিত শিশু-কিশোর প্রতিযোগিতার জাতীয় পর্যায়ে ‘আযান’ বিষয়ে প্রথম স্থান অর্জন করেছে।
এই অসাধারণ সাফল্যে মাদরাসা পরিবারে আনন্দের বন্যা বয়ে গেছে। জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জনের মাধ্যমে তামিম আহমেদ কক্সবাজার তথা মাদরাসার সুনাম আরও উজ্জ্বল করেছে।
মাদরাসার অধ্যক্ষ মাওলানা রহমত ছালাম জানায়, তামিম আহমেদের এই কৃতিত্ব অন্যান্য শিক্ষার্থীদের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে। তার এই অর্জনে শিক্ষক, অভিভাবক ও শুভানুধ্যায়ীরা গভীর সন্তোষ প্রকাশ করেছেন।
হাশেমিয়া কামিল মাদরাসা পরিবারের পক্ষ থেকে তামিম আহমেদকে আন্তরিক অভিনন্দন জানানো হয়েছে এবং তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করা হয়েছে।
ট্যাগস :















