কক্সবাজার ০৭:৫১ পূর্বাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

তিন দিনেও উদ্ধার হয়নি শিশু নুসাইবা, উৎকণ্ঠায় পরিবার

নিজস্ব সংবাদদাতা :
  • আপডেট সময় ০৯:১৬:০২ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬
  • / ১৬২ বার পড়া হয়েছে

কক্সবাজারের উখিয়ায় অপহরণের তিন দিন পার হলেও এখনো উদ্ধার করা সম্ভব হয়নি আড়াই বছর বয়সী শিশু নুসাইবাকে। এ ঘটনায় পরিবার ও স্বজনদের মধ্যে চরম উদ্বেগ ও উৎকণ্ঠা বিরাজ করছে।

পরিবার সূত্রে জানা যায়, তিন দিন আগে উখিয়া উপজেলার ভালুকিয়ার মাঝের পাড়া এলাকা থেকে নুসাইবাকে অপহরণ করা হয়। ঘটনার পরপরই উখিয়া থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগের ভিত্তিতে পুলিশ শিশুটিকে উদ্ধারে কাজ করছে বলে জানা গেছে।

ভুক্তভোগী পরিবারের দাবি, অপহরণকারীরা মুক্তিপণের দাবিতে তাদের সঙ্গে যোগাযোগ করেছে। এ সময় পরিবারের সদস্যরা ধারদেনা করে কিছু অর্থ বিকাশের মাধ্যমে পাঠিয়েছেন বলেও অভিযোগ করেন তারা। এ সংক্রান্ত লেনদেনের তথ্য ও অন্যান্য কিছু প্রমাণ তাদের কাছে রয়েছে বলে জানান পরিবারের সদস্যরা।

এদিকে তিন দিনেও শিশুটির কোনো সন্ধান না মেলায় চরম উৎকণ্ঠার মধ্যে রয়েছেন তার বাবা-মা। সন্তানকে ফিরে পাওয়ার আশায় তারা বিভিন্ন মহলের সহযোগিতা কামনা করছেন।

স্থানীয় সচেতন মহল দ্রুত শিশুটিকে উদ্ধারে আইনশৃঙ্খলা বাহিনীর আরও কার্যকর উদ্যোগ গ্রহণের দাবি জানিয়েছে। তারা মনে করেন, অপহরণকারীদের ব্যবহৃত যোগাযোগ মাধ্যম ও আর্থিক লেনদেনের সূত্রগুলো গুরুত্ব সহকারে তদন্ত করলে শিশুটিকে দ্রুত উদ্ধার করা সম্ভব হতে পারে।

স্থানীয়দের ভাষ্য, একটি নিষ্পাপ শিশুর নিরাপদ প্রত্যাবর্তন নিশ্চিত করতে সংশ্লিষ্ট সব সংস্থার সমন্বিত উদ্যোগ এখন সময়ের দাবি।

এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে সর্বশেষ কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

তিন দিনেও উদ্ধার হয়নি শিশু নুসাইবা, উৎকণ্ঠায় পরিবার

আপডেট সময় ০৯:১৬:০২ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬