মাদকমুক্ত সমাজ গঠনে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

- আপডেট সময় ০৫:৩২:৪০ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬
- / ৩০১ বার পড়া হয়েছে
আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী কক্সবাজার শহর যুব বিভাগের উদ্যোগে এক মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সাংগঠনিক সেক্রেটারি ও কক্সবাজার জেলা যুব বিভাগের সভাপতি মুহাম্মদ হেদায়াত উল্লাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সাংগঠনিক সেক্রেটারি আল আমীন মুহাম্মদ সিরাজুল ইসলাম।
কর্মসূচিতে সভাপতিত্ব করেন কক্সবাজার শহর জামায়াতের সাংগঠনিক সেক্রেটারি ও শহর যুব বিভাগের সভাপতি কামরুল হাসান ও সঞ্চালনা করেন শহর যুব বিভাগের সহ-সভাপতি আব্দুল জব্বার।

প্রধান অতিথির বক্তব্যে মোঃ হেদায়েত উল্লাহ বলেন, মাদক একটি জাতীয় অভিশাপ। এটি ব্যক্তি, পরিবার ও সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দেয়। তরুণ সমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক সংগঠন এবং প্রশাসনসহ সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

তিনি আরো বলেন, একটি সুস্থ, নিরাপদ ও মাদকমুক্ত সমাজ গড়তে সচেতনতা বৃদ্ধি এবং সামাজিক প্রতিরোধ গড়ে তোলার কোনো বিকল্প নেই। মানববন্ধনের মাধ্যমে মাদকের বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টি এবং সমাজের সর্বস্তরের মানুষকে এ আন্দোলনে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান বক্তারা।
মানববন্ধনে জামায়াতে ইসলামী ও এর যুব বিভাগের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।















