ইমাম মুসলিম মাদ্রাসার শিক্ষার্থী তাহসিন আবরার রাফাত নিখোঁজ

- আপডেট সময় ০৫:৪৯:০৩ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬
- / ১৬১ বার পড়া হয়েছে
কক্সবাজার সদরের ঝিলংজা দক্ষিণ মুহুরী পাড়া এলাকাস্থ জামেয়াতুল ইমাম মুসলিম (রহ.) মাদ্রাসার ৩য় শ্ৰেণীর ছাত্ৰ তাহসিন আবরার রাফাতকে ২৮ জুন থেকে নিখোঁজ রয়েছে।
সে খাগড়াছড়ির মাটিরাঙ্গা তবলছড়ি দেওয়ান পাড়া (বর্তমান ঠিকানা : মুহুরী পাড়া, লিংক রোড, সিকদার টাওয়ারের ভাড়া বাসা, বিলংজা) এর মুহাম্মদ নুরুল আলমের ছেলে।
এ বিষয়ে ২৯ জুন সদর মডেল থানায় সাধারণ ডায়েরি করেছেন পিতা মুহাম্মদ নুরুল আলম। যার নং: ২০৩১/২৬।

নাস্তার বিরতির সময় কাউকে কিছু না বলে মাদ্রাসা থেকে বের হয়ে আর ফিরেনি তাহসিন আবরার রাফাত। সম্ভাব্য অনেক জায়গায় অনুসন্ধান করেও তার খোঁজ মেলেনি।
হারানোর সময় পরনে গোল্ডেন কালার জুব্বা ও সাদা প্যান্ট ছিল। উচ্চতা ৫ ফুট। গায়ের রং ফর্সা। শরীরের গঠন মোটা। সাধু ও আঞ্চলিক ভাষায় কথা বলে।

তাহসিন আবরার রাফাতের সন্ধান পেলে মোঃ নুরুল আলম, ০১৮৭৫৩৮৭৪০৪ মোবাইল নম্বরে যোগাযোগের অনুরোধ করা হয়েছে।




















