কক্সবাজার ০১:৫৪ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে ব্যর্থ সরকার দলীয়করণের মহোৎসবে ব্যস্ত: আনোয়ারী

নিজস্ব সংবাদদাতা :
  • আপডেট সময় ১১:০৬:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
  • / ২৫ বার পড়া হয়েছে

কক্সবাজার জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মাওলানা নূর আহমদ আনোয়ারী বলেছেন, দলীয়করণ, আত্তীকরণ এবং সুশাসনের অভাবে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে ব্যর্থতার পরিচয় দিচ্ছে। দেশের মানুষ ফ্যাসিবাদ থেকে মুক্ত হয়ে শান্তি-শৃংখলা, নিরাপত্তা ও সুরক্ষা প্রত্যাশা করেছিল, কিন্তু সরকার জনগণের সেই আকাঙ্ক্ষা পূরণের পরিবর্তে চাঁদাবাজি, টেন্ডারবাজি, নিয়ন্ত্রণহীন দ্রব্যমূল্য, দফায় দফায় গ্যাসের মূল্য বৃদ্ধি এবং সার ও বিদ্যুৎ সংকটে নিপতিত করেছে। প্রায় সত্তর ভাগ মানুষের গণভোটের রায় কে বাস্তবায়ন না করে জনগণের সাথে প্রতারণা করেছে।

উখিয়া উপজেলা জালিয়া ও হলদিয়া পালং ইউনিয়ন শাখা আয়োজিত পৃথক পৃথক দায়িত্বশীল সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।

মাওলানা হোছাইন আহম্মদ মাদানী ও হাফিজ আবুল হোছাইনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সেক্রেটারি জাহিদুল ইসলাম, উখিয়া উপজেলা আমীর মাওলানা আবুল ফজল।

প্রধান অতিথি বলেন, জামায়াতে ইসলামী এদেশের মানুষের কল্যাণে এবং ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় ভূমিকা পালন করে আসছে। অপপ্রচার, ষড়যন্ত্র ও চক্রান্ত করে অতীতেও জামায়াত কে জনগণের হৃদয় থেকে মুছে ফেলতে পারেনি, ভবিষ্যতেও পারবে না ইংশা আল্লাহ। তিনি জামায়াতের সকল দায়িত্বশীল কে সততা, যোগ্যতা ও বিশ্বস্ততার সাথে জনগণের কল্যাণে কাজ চালিয়ে যাওয়ার আহ্বান জানান।

সমাবেশে উপস্থিত ছিলেন উপজেলা নায়েবে আমীর মাওলানা মুহাম্মদ নূরুল হক, উখিয়া উপজেলা কর্মপরিষদ সদস্য জাহাঙ্গীর আলম, রিদওয়ানুল হক জিসান, মুহাম্মদ মাসুম, মাস্টার ছলিম উদ্দিন প্রমুখ।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে ব্যর্থ সরকার দলীয়করণের মহোৎসবে ব্যস্ত: আনোয়ারী

আপডেট সময় ১১:০৬:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬