দুর্যোগে রাজনীতির আগে মানবিকতাকে প্রাধান্য দেওয়ার আহ্বান এইচ এম সবুজের

- আপডেট সময় ০৭:৫৫:৪২ অপরাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬
- / ২৪২ বার পড়া হয়েছে
চলমান বন্যা ও দুর্যোগ পরিস্থিতিতে অসহায় ও পানিবন্দি মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন তরুণ সংবাদকর্মী ও চকরিয়া টিউটর মিডিয়ার পরিচালক এইচ এম সবুজ।
এক বিবৃতিতে তিনি বলেন, “মানুষ মানুষের জন্য। দুর্যোগে মানবিকতাই হোক আমাদের সবচেয়ে বড় পরিচয়।” তিনি রাজনৈতিক পরিচয়ের ঊর্ধ্বে উঠে মানবিক দায়িত্ব পালনের ওপর গুরুত্বারোপ করেন।
তিনি আগামী স্থানীয় নির্বাচনে জনগণের প্রতিনিধি হতে ইচ্ছুক সকল সম্ভাব্য প্রার্থী ও রাজনৈতিক নেতাদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, এই দুর্যোগের সময়ে অসহায় ও পানিবন্দি মানুষের পাশে দাঁড়িয়ে মানবিক দায়িত্ব পালন করা সময়ের দাবি।
এছাড়া চকরিয়া, কক্সবাজার ও চট্টগ্রামের সকল সামাজিক, স্বেচ্ছাসেবী এবং মানবিক সংগঠনকে নিজ নিজ সামর্থ্য অনুযায়ী বন্যাকবলিত মানুষের সহযোগিতায় এগিয়ে আসার জন্য আন্তরিক আহ্বান জানান তিনি।
এইচ এম সবুজ বর্তমানে বিবিএ (অনার্স) শিক্ষার্থী এবং তরুণ সংবাদকর্মী হিসেবে দায়িত্ব পালন করছেন।




















