কক্সবাজার ১১:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

চকরিয়ার বন্যাদুর্গত মানুষের পাশে জামায়াত, সুরাজপুর-মানিকপুরে ত্রাণ বিতরণ

নিজস্ব সংবাদদাতা :
  • আপডেট সময় ০৯:০১:২২ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬
  • / ১০৬ বার পড়া হয়েছে

Oplus_131072

কক্সবাজারের চকরিয়া উপজেলায় চলমান ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত ও পানিবন্দি মানুষের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এর অংশ হিসেবে উপজেলার সুরাজপুর-মানিকপুর ইউনিয়নের ৮ ও ৯ নং ওয়ার্ডের বন্যাকবলিত অসহায় পরিবারের মাঝে জরুরি উপহার সামগ্রী (ত্রাণ) বিতরণ করেছেন দলের শীর্ষ নেতৃবৃন্দ।

জানা যায়, টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে সুরাজপুর-মানিকপুর ইউনিয়নের নিম্নাঞ্চল প্লাবিত হওয়ায় স্থানীয় বাসিন্দারা চরম খাদ্য ও মানবিক সংকটে পড়েছেন। এমন পরিস্থিতিতে দুর্গত এলাকায় পৌঁছে ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে সরাসরি জরুরি উপহার সামগ্রী তুলে দেন জামায়াতের নেতারা।

ত্রাণ বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কক্সবাজার জেলা আমীর অধ্যক্ষ মাওলানা নুর আহমদ আনোয়ারী এবং কক্সবাজার শহর আমীর আবদুল্লাহ আল ফারুক।

এ সময় জেলা জামায়াত আমীর অধ্যক্ষ নুর আনোয়ারী বলেন  বলেন, চকরিয়ার বন্যা পরিস্থিতি অত্যন্ত কষ্টদায়ক। এই দুর্যোগে দুর্গত মানুষের পাশে দাঁড়ানো সবার নৈতিক দায়িত্ব। তারা সরকারের পাশাপাশি সমাজের সর্বস্তরের সামর্থ্যবান ব্যক্তি, সামাজিক ও মানবিক সংগঠনকে চকরিয়াসহ পুরো কক্সবাজারের বন্যাকবলিত লাখো মানুষের সহায়তায় এগিয়ে আসার আহ্বান জানান।

ত্রাণ বিতরণকালে স্থানীয় জামায়াত ও ইসলামী ছাত্রশিবিরের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

চকরিয়ার বন্যাদুর্গত মানুষের পাশে জামায়াত, সুরাজপুর-মানিকপুরে ত্রাণ বিতরণ

আপডেট সময় ০৯:০১:২২ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬