বন্যাকবলিত পহরচাঁদা ইউনিয়নে গৃহবন্দী মানুষের পাশে ছাত্রশিবির

- আপডেট সময় ০১:০৯:৩২ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬
- / ১০২ বার পড়া হয়েছে
কক্সবাজারের বন্যাকবলিত চকরিয়া উপজেলার সদ্য প্রস্তাবিত পহরচাঁদা ইউনিয়নের গৃহবন্দী মানুষের মাঝে খাদ্যসামগ্রী উপহার কার্যক্রম পরিচালনা করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, কক্সবাজার জেলা।

রবিবার দিনব্যাপী পরিচালিত এ মানবিক কার্যক্রমে সংগঠনের নেতাকর্মীরা পানিবন্দী বিভিন্ন এলাকায় গিয়ে অসহায় পরিবারের খোঁজখবর নেন এবং তাদের হাতে খাদ্যসামগ্রী তুলে দেন। খাদ্যসামগ্রীর মধ্যে ছিল বিস্কুট, মুড়ি, কেক, আলু ও অন্যান্য নিত্যপ্রয়োজনীয় শুকনা দ্রব্য।

ছাত্রশিবির জেলা সভাপতি মীর মোঃ আবু তালহা জানান, টানা বর্ষণ ও বন্যার কারণে পহরচাঁদা ইউনিয়নের বহু পরিবার ঘরবন্দী অবস্থায় মানবেতর জীবনযাপন করছে। দুর্গত মানুষের দুর্ভোগ লাঘবে সংগঠনের পক্ষ থেকে এ সহায়তা কার্যক্রম পরিচালনা করা হয়েছে এবং পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত মানবিক সহায়তা অব্যাহত থাকবে।

এ সময় স্থানীয় বাসিন্দারা খাদ্যসামগ্রী পেয়ে সন্তোষ প্রকাশ করেন এবং দুর্যোগের সময় পাশে দাঁড়ানোর জন্য বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের প্রতি কৃতজ্ঞতা জানান।




















